Accident: সোজা বাইকে এসে ধাক্কা দিল ধানবোঝাই লরি! মৃত ২, আহত ১, পুরুলিয়ায় মারাত্মক দুর্ঘটনা
- Published by:Ankita Tripathi
Last Updated:
Bike Accident: ধানবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের৷ পুরুলিয়ায়-বরাকর রাজ্য সড়কের মফস্বল থানার বরাসিনি গ্রামের কাছেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা৷ ঘটনায় মৃত ২ যুবক, আহত আরও একজন৷
পুরুলিয়া: ধানবোঝাই লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই যুবক, আহত এক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের মফস্বল থানার বরাসিনি গ্রামের অদূরে। জানা যায়, এদিন তিন যুবক বাইকে চড়ে পুরুলিয়া থেকে রঘুনাথপুর দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা ধান বোঝায় লরির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়।
সূত্রের খবর অনুযায়ী, পুরুলিয়া মফস্বল থানার পুলিশ তিনজনকেই উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায একজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকাল, শুক্রবার খুশির ইদের আবহে রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২। নিহত দুই যুবকের নাম জুলাস জ্বালানি ও সামিম বৈদ্য। অতিরিক্ত গতিতে বাইক চালানোর জেরেই এমন পরিণতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রায়দিঘির বৈদ্য পাড়ার কাছে এই ঘটনাটি ঘটে।
advertisement
দুর্ঘটনার পর ওই ২ যুবককে রায়দিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। দু’জনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। নিহতের মধ্যে এক জনের বাড়ি শখের মোড় ও অন্য জনের মহিষগোটে। জানা যাচ্ছে, একটি ভবঘুরেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই যমের মুখে গিয়ে পড়েছেন দুই যুবক। ওই ভবঘুরের কিছু হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
Mar 21, 2026 6:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Accident: সোজা বাইকে এসে ধাক্কা দিল ধানবোঝাই লরি! মৃত ২, আহত ১, পুরুলিয়ায় মারাত্মক দুর্ঘটনা









