advertisement

গঙ্গায় স্নান করতে এসেছিল তিন বন্ধু, হঠাৎ চলে এল বান! চুঁচুড়ায় মর্মান্তিক কাণ্ড

Last Updated:

দুই বন্ধু বরাতজোরে রক্ষা পেলেও জলের তোড়ে ভেসে যায় ১৪ বছরের কিশোর৷ তাঁকে বাঁচানোর চেষ্টাও ব্যর্থ হয়৷

চুঁচুড়ায় গঙ্গায় নিখোঁজ কিশোর৷
চুঁচুড়ায় গঙ্গায় নিখোঁজ কিশোর৷
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: তিন বন্ধু একসঙ্গে স্নান করতে নেমেছিল গঙ্গায়৷ তখনই হঠাৎ বান চলে আসায় প্রবল জলের স্রোতে ভেসে গেল এক কিশোর৷ শনিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়৷
জানা গিয়েছে এ দিন দুপুরে ব্যান্ডেলের নলডাঙা এলাকার তিন বন্ধু গঙ্গায় স্নান করতে চুঁচুড়ার জোড়া ঘাটে আসে৷ স্নানের সময় দুই বন্ধু গঙ্গার পাড়ে থাকলেও,হঠাৎ গঙ্গায় বান চলে আসায় মানিক দেবনাথ নামে ১৪ বছর বয়সি ওই কিশোর প্রবল স্রোতে ভেসে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ ওই কিশোর ব্যান্ডেল বিদ্যামন্দির হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া।
advertisement
ওই কিশোরকে ভেসে যেতে দেখে তার বাকি দুই বন্ধু সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডাকাডাকি শুরু করে৷ তাদের চিৎকারে শুনে ঘাটে বসে থাকা দুই যুবক গঙ্গায় নেমে ভেসে যাওয়া ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করেন। যদিও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
advertisement
গঙ্গায় নেমে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা করেন অমিত দাস ও সুজন দাস নামে স্থানীয় দুই যুবক৷ ঘটনার সময় গঙ্গার ঘাটেই বসেছিলেন তাঁরা৷ অমিত ও সুজন বলেন, আমরা ঘাটে বসেছিলাম।হঠাৎ করে চিৎকার শুনতে পাই। সে সময় গঙ্গায় বান এসেছিল। ছুটে গিয়ে দেখতে পাই একটি ছেলে ভেসে যাচ্ছে।দূর থেকে শুধু তার মাথা দেখা যাচ্ছিল। আমরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তাকে উদ্ধার করা যায়নি।
advertisement
ঘটনার খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নিখোঁজ ছাত্রের খোঁজে স্পিড বোট নামিয়ে গঙ্গায় তল্লাশি অভিযানও শুরু হয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনও খোঁজ মেলেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
গঙ্গায় স্নান করতে এসেছিল তিন বন্ধু, হঠাৎ চলে এল বান! চুঁচুড়ায় মর্মান্তিক কাণ্ড
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement