advertisement

Karnajora Museum: পাল-সেন যুগের নিদর্শন দেখতে চান? চলে আসুন কর্ণজোড়া মিউজিয়াম, ইতিহাসের সান্নিধ্যে জমে যাবে আপনার দিন

Last Updated:

Karnajora Museum: প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন দেখতে পছন্দ করেন বহু মানুষ। আপনারও যদি মিউজিয়ামে ঘুরতে ভাললাগে তাহলে চলে আসতে পারেন কর্ণজোড়া মিউজিয়াম। পাল-সেন যুগের বিভিন্ন সামগ্রী সহ একাধিক নিদর্শনে সমৃদ্ধ এই সংগ্রহশালা।

কর্ণজোড়া মিউজিয়ামে সাজানো রয়েছে একাধিক ঐতিহাসিক সামগ্রী
কর্ণজোড়া মিউজিয়ামে সাজানো রয়েছে একাধিক ঐতিহাসিক সামগ্রী
উত্তর দিনাজপুরঃ মিউজিয়াম বলতে অনেকেই কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামকে চেনেন। তবে বিভিন্ন জেলাতেও রয়েছে ছোট-বড় বহু সংগ্রহশালা। সেখানে গেলে দেখা যায় অতীতের বহু দুষ্প্রাপ্য জিনিস। উত্তর দিনাজপুরের কর্ণজোড়াতেও যেমন রয়েছে এমন একটি মিউজিয়াম।
এই সংগ্রহশালা দেখতে হলে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসের পাশে চলে আসতে হবে। বিভিন্ন সময় জেলায় উদ্ধার হওয়া নানা ঐতিহাসিক নিদর্শন এখানে সাজানো আছে।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে কোচবিহারে আতঙ্ক! ডাস্টবিনে পড়ে সুতলি পাকানো সন্দেহজনক বস্তু, ছুটে এল পুলিশ
উত্তর দিনাজপুরে বিভিন্ন সময়ে নানা খননকার্যে পাওয়া গিয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন মূর্তি। কখনও পাল যুগ, কখনও আবার সেন যুগের নিদর্শন মিলেছে। সেগুলি দেখতে চাইলে এই মিউজিয়ামে চলে আসতে পারেন।
advertisement
advertisement
নানা রকমের প্রাচীন মূর্তির পাশাপাশি কর্ণজোড়ার এই মিউজিয়ামে আরও বহু জিনিস রয়েছে। এখানে এলে জেলার টেরাকোটার বিভিন্ন ধরনের শিল্প, মুখোশ, মুদ্রা, চিত্রকলা দেখা যাবে। সেই সঙ্গেই নানা প্রত্নতাত্ত্বিক বস্তু, পাথর ও ব্রোঞ্জের ভাস্কর্য, বস্ত্রশিল্প, কাঠখোদাই এবং লোকায়ত শিল্পের বিভিন্ন নিদর্শনেও সমৃদ্ধ এই সংগ্রহশালা।
জানা যায়, কর্ণজোড়ার এই মিউজিয়ামে প্রবেশ করতে হলে একটি টিকিট কাটতে হয়। যদিও সেই টিকিটের মূল্য খুব একটা বেশি না। তাই উত্তর দিনাজপুর ঘুরতে এসে ইচ্ছা হলে এই সংগ্রহশালায় চলে আসা যেতেই পারে। দেখা যাবে পাল-সেন যুগের বিভিন্ন নিদর্শন সহ জেলায় পাওয়া একাধিক প্রত্নতাত্ত্বিক সামগ্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Karnajora Museum: পাল-সেন যুগের নিদর্শন দেখতে চান? চলে আসুন কর্ণজোড়া মিউজিয়াম, ইতিহাসের সান্নিধ্যে জমে যাবে আপনার দিন
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement