West Bengal Assembly Elections 2026: ভোটের উত্তাপে বিরল দৃশ্য! শিলিগুড়িতে এক মঞ্চে মুখোমুখি গৌতম দেব এবং শংকর ঘোষ, ছবি ঘিরে জোর চর্চা
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Ratnadeep Ray
Last Updated:
বিধানসভা নির্বাচনের আগে যখন শিলিগুড়ির রাজনৈতিক ময়দান তপ্ত, ঠিক সেই সময়ই সামনে এল এক বিরল দৃশ্য। শহরের ৮ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী— তৃণমূল কংগ্রেসের গৌতম দেব এবং বিজেপির শংকর ঘোষকে।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বিধানসভা নির্বাচনের আগে যখন শিলিগুড়ির রাজনৈতিক ময়দান তপ্ত, ঠিক সেই সময়ই সামনে এল এক বিরল দৃশ্য। শহরের ৮ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী— তৃণমূল কংগ্রেসের গৌতম দেব এবং বিজেপির শংকর ঘোষকে।
advertisement
2/5
ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন বর্তমান মেয়র গৌতম দেব ও বিজেপি প্রার্থী শংকর ঘোষ। দুই শিবিরই জোরকদমে প্রচারে নেমেছে, ফলে এলাকায় তৈরি হয়েছে হাইভোল্টেজ রাজনৈতিক পরিবেশ। ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এই আবহেই একটি সামাজিক অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতে দেখা যায় দুই প্রার্থীকে। রাজনৈতিক মতভেদ থাকলেও সৌজন্যের এই মুহূর্ত নজর কাড়ে উপস্থিতদের। অনুষ্ঠানের সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন, এটাই বাংলার রাজনৈতিক সংস্কৃতি, আবার কারও মতে, ভোটের আগে এটি শুধুই সৌজন্য বিনিময়ের ছবি। ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
নির্বাচনের লড়াই যতই তীব্র হোক, এই ধরনের মুহূর্ত রাজনীতির অন্য এক দিক তুলে ধরে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এখন দেখার, ভোটের ময়দানে শেষ পর্যন্ত কার ঝুলি ভারী হয়। ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
West Bengal Assembly Elections 2026: ভোটের উত্তাপে বিরল দৃশ্য! শিলিগুড়িতে এক মঞ্চে মুখোমুখি গৌতম দেব এবং শংকর ঘোষ, ছবি ঘিরে জোর চর্চা