TRENDING:

North Dinajpur News: ভোটের আবহে রায়গঞ্জে হাড়হিম করা ঘটনা! ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Last Updated:

North Dinajpur News: বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের এক ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয়েছে এই ব্যক্তির মৃতদেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে রায়গঞ্জে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রায়গঞ্জে ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার | প্রতীকী ছবি
রায়গঞ্জে ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার | প্রতীকী ছবি
advertisement

শুক্রবার দুপুরে রায়গঞ্জের খলসি এলাকায় ঘটনাটি ঘটে। সেখানকার একটি ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম জ্যাঠা কিস্কু, বয়স আনুমানিক ৪৫ বছর। শনিবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ পাল-সেন যুগের নিদর্শন দেখতে চান? চলে আসুন কর্ণজোড়া মিউজিয়াম, ইতিহাসের সান্নিধ্যে জমে যাবে আপনার দিন

advertisement

মৃত জ্যাঠা কিস্কুর পরিবার জানিয়েছে, তাঁর বাড়ি রায়গঞ্জের মুকুন্দপুর এলাকায়। তবে তিনি খলসি এলাকাতেই থাকতেন। সেখানকারই একটি ভুট্টা ক্ষেত থেকে গতকাল তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত্যু হল সেটা পরিবারের কাছে এখনও পরিষ্কার নয়। মৃত্যুর কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে আছে তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

এদিন মৃতের ভাইপো জানান, প্রয়াত জ্যাঠা কিস্কুর শ্বশুরবাড়ি খলসিতে। গতকাল বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে খলসিরই এক ভুট্টা ক্ষেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত্যু হল সেটা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ বোঝা যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: ভোটের আবহে রায়গঞ্জে হাড়হিম করা ঘটনা! ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল