রামপুরহাট শহর থেকে একটি বড় বাইক মিছিল বের করা হয়। নিজে বুলেট বাইক চালিয়ে মিছিলে নেতৃত্ব দেন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। তার সঙ্গে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মা তারা মন্দিরে পৌঁছায়, যেখানে পুজো দেন প্রার্থী।
advertisement
রাজনীতি ছাড়বেন রিঙ্কু? ‘সবার জন্য নিয়ম এক হওয়া উচিত …’ ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!
প্রার্থী ঘোষণার পর থেকেই গেরুয়া আবির খেলতে দেখা যায় ধ্রুব সাহা এবং তাঁর সমর্থকদের। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন রামপুরহাট বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে। শেষ পর্যন্ত এই কেন্দ্রে সবুজ আবির উড়বে, না গেরুয়া সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় যিনি ২০০১ সাল থেকে মোট পাঁচবারের বিধায়ক ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তিনিও দুইদিন পর থেকে পুরোদমে প্রচারে বেরিয়ে পড়বেন বলে জানা যায়। ইতিমধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন।





