TRENDING:

IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর

Last Updated:
IMD Kalbaishakhi Alert: দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা।
advertisement
1/13
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
আজ দুই বঙ্গেই ঝড় বৃষ্টি বাড়বে। রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল। বুধ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি ফের বাড়বে শুক্রবার থেকে।
advertisement
2/13
সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা।
advertisement
3/13
উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শুক্রবার ফের বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/13
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। জম্মু-কাশ্মীর থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজকের দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
5/13
দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
6/13
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়োবাতাস ও বজ্রবিদ্যুৎ সহ-বৃষ্টি।
advertisement
7/13
রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
advertisement
8/13
বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা। শুক্রবার ফের বারবে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ৷
advertisement
9/13
ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে।
advertisement
10/13
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
11/13
ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।
advertisement
12/13
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে।
advertisement
13/13
বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েক দিন। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি কমলেও ফের উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল