advertisement

RN Ravi at Thakurnagar: ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার

Last Updated:

RN Ravi at Thakurnagar: বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আমন্ত্রণেই রাজ্যপালের ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সফর। সেখানে পৌঁছে তিনি পুজো দেন এবং মতুয়া মহা ধর্মমেলায় উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান।

+
ঠাকুরবাড়িতে

ঠাকুরবাড়িতে রাজ্যপাল

ঠাকুরনগর, রুদ্র নারায়ণ রায়: ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের বাণী পাঠক্রমে রাখার বার্তা দিলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল। মতুয়া বাণীকে পাঠ্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন আর এন রবি। এদিন ঠাকুরনগর মতুয়া ঠাকুরবাড়িতে সস্ত্রীক গিয়ে পুজো দেন তিনি। তবে তার এই সফরের পর  রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। জানা গিয়েছে, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আমন্ত্রণেই রাজ্যপালের এই সফর। ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি পুজো দেন এবং মতুয়া মহা ধর্মমেলার আবহে ভক্তদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ‘বিকশিত ভারত’ গঠনে মতুয়া সমাজের ভূমিকার কথাও তুলে ধরেন।
রাজ্যপাল বলেন, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই তাঁদের বাণী শিক্ষাব্যবস্থায় আরও অন্তর্ভুক্ত হওয়া উচিত। এদিন ঠাকুরবাড়ি চত্বরে চলছিল মতুয়া মহা ধর্মমেলা, যেখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। রাজ্যপালের উপস্থিতিতে উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যেও। নাটমন্দির পরিদর্শনও করেন তিনি। অন্যদিকে, এই সফর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর অভিযোগ, রাজ্যপালের আগমনের বিষয়ে তাঁকে আগে থেকে জানানো হয়নি, তিনি বিষয়টি জানতে পারেন সংবাদমাধ্যমের মাধ্যমে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তরমুজের অনেক গুণ! কিন্তু কারা মুখে তুললে ঝাঁঝরা হয়ে যায় শরীর? জানুন বিশেষজ্ঞের মত
পাশাপাশি তাঁর আরও দাবি, রাজ্যপাল ‘বড়মার ঘরে’ শ্রদ্ধা না জানিয়ে সরাসরি শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে যান। মমতাবালা ঠাকুর কটাক্ষ করে বলেন, ঠাকুরবাড়িতে যে কেউ এলে আমরা স্বাগত জানাই, রাজ্যপালকেও জানাচ্ছি। তবে তিনি বড়মার ঘরে গেলেন না, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরেও পুজো দিলেন না। তিনি হয়তো জানেন না, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুরের বাণী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছেন এবং তাঁর জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন। এখন তিনি রাজনীতি করার জন্যই এসেছেন। বর্তমান প্রেক্ষাপটে রাজ্যপালের এই ঠাকুরবাড়ি সফর ঘিরে তাই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
RN Ravi at Thakurnagar: ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement