advertisement

East Medinipur News: কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! ছোটদের জিনিস থেকে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি একছাদের তলায় সব, দাম শুরু মাত্র ৫ টাকা থেকে

Last Updated:

East Medinipur News: কাঁথিতে শুরু হয়েছে বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী। ছোটদের জিনিস থেকে শুরু করে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, হ্যান্ডমেড জুয়েলারি। রাজ্যের নানা প্রান্তের শিল্পীদের সমাগম। কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাবে ৫ দিন ধরে চলবে মেলা।

+
কাঁথি

কাঁথি বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী

কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: কাঁথিতে শুরু হয়েছে বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী। ছোটদের জিনিস থেকে শুরু করে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, হ্যান্ডমেড জুয়েলারি – কী চাই আপনার। এক ছাদের নিচে মিলছে নানান ধরনের পছন্দের সামগ্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা হাজির হয়েছেন তাঁদের তৈরি সামগ্রী নিয়ে। রঙিন স্টল আর বাহারি জিনিসে প্রথম দিন থেকেই নজর কেড়েছে এই প্রদর্শনী। ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে গোটা প্রদর্শনী। প্রতিটি স্টলেই দেখা যাচ্ছে ভিড়।
কেউ কিনছেন নিজের জন্য, কেউ আবার উপহারের জন্য। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাঁদের স্টল নিয়ে হাজির হয়েছেন। হাতে তৈরি জিনিসের সম্ভার মুগ্ধ করছে ক্রেতাদের। কোথাও রয়েছে ঐতিহ্যবাহী শাড়ি, কোথাও আধুনিক ডিজাইনের কুর্তি ও পাঞ্জাবি। হ্যান্ডমেড গয়নার স্টলগুলিতে বিশেষ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শিশুদের খেলনা ও সাজসজ্জার সামগ্রীও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শিল্পীরা নিজের হাতে তৈরি জিনিস সম্পর্কে ক্রেতাদের বিস্তারিত জানাচ্ছেন। এতে ক্রেতাদের আগ্রহ আরও বাড়ছে।
advertisement
আরও পড়ুনঃ কলেজ ক্যাম্পাস তো নয়, যেন জীবন্ত পাখিরালয়! কংক্রিটের জঙ্গলের মাঝে পাখিদের স্বর্গরাজ্য, পরিবেশ রক্ষায় মালদহ কলেজ পড়ুয়াদের দৃষ্টান্ত
মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের জিনিস পাওয়া যাচ্ছে এই প্রদর্শনীতে। সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখেই রাখা হয়েছে পণ্যের মূল্য। সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের জন্যও রয়েছে নানান বিকল্প। পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে শুরু হয়েছে এই পাঁচ দিনের বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী। প্রদর্শনী থেকে নিজের পছন্দমতো জিনিস কিনে নিতে পারছেন ক্রেতারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাঁথিতে কামারপুকুর ব্রাহ্ম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাবে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে এই ধরনের বুটিক ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই প্রদর্শনী ঘিরে উৎসাহ থাকে চোখে পড়ার মতো। এ বছরও তার ব্যতিক্রম নয়। প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি স্টলেই কেনাকাটার দেদার হিড়িক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! ছোটদের জিনিস থেকে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি একছাদের তলায় সব, দাম শুরু মাত্র ৫ টাকা থেকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement