advertisement

Malda News: কলেজ ক্যাম্পাস তো নয়, যেন জীবন্ত পাখিরালয়! কংক্রিটের জঙ্গলের মাঝে পাখিদের স্বর্গরাজ্য, পরিবেশ রক্ষায় মালদহ কলেজ পড়ুয়াদের দৃষ্টান্ত

Last Updated:

Malda News: কলেজ ক্যাম্পাস নয়, যেন এক জীবন্ত পাখিরালয়। জীববৈচিত্র রক্ষায় কলেজ পড়ুয়াদের অভিনব উদ্যোগ। মালদহ কলেজের ক্যাম্পাস জুড়ে গাছ গাছে হাতে তৈরি পাখির বাসা লাগিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পড়ুয়ারা।

+
গাছে

গাছে উঠে পাখির বাসা বাঁধলেন কলেজ পড়ুয়ারা

মালদহ, জিএম মোমিন: কলেজ ক্যাম্পাস নয়, যেন এক জীবন্ত পাখিরালয়। জীববৈচিত্র রক্ষা ও কলেজ চত্বরে প্রাকৃতিকভাবে মনোরম পরিবেশ গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে মালদহ কলেজের পড়ুয়ারা। মালদহ কলেজের এনএসএস বিভাগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস জুড়ে গাছপালায় হাতে তৈরি পাখির বাসা বসিয়ে পরিবেশ সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পড়ুয়ারা।
ধানের খড়, শুকনো ঘাস এবং ফেলে দেওয়া বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী ব্যবহার করে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে পাখির বাসা তৈরি করছেন কলেজের পড়ুয়ারা। শুধু বাসা তৈরি করেই দায়িত্ব শেষ নয়‌। নিজেদের হাতে তৈরি সেই পাখির বাসাগুলি নিজেরাই গাছের ডালে উঠে ঝুলিয়ে দিচ্ছেন তারা। ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের প্রায় ৩০টি গাছে পাখির বাসা বসানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ১২ বছর পর বোটানিক্যাল গার্ডেনে পুষ্প প্রদর্শনী! অর্কিড, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও কত কী, রঙিন উদ্ভিদ উদ্যানের ক্যানভাস, দেখুন ঝলক
পড়ুয়াদের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে শিক্ষকমহল থেকে শুরু করে প্রকৃতিপ্রেমীদের। মালদহ কলেজের এনএসএস অফিসার ও ভূগোল বিভাগের অধ্যাপক মিঠুন রায় জানান, “আজকের দিনে জীববৈচিত্র্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। পাখির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা প্রকৃতির সঙ্গে নিজেদের সম্পর্ক আরও গভীর করছে। আগামী দিনে গোটা কলেজ চত্বরে থাকা গাছগুলিতে পর্যায়ক্রমে এই ধরনের পাখির বাসা বসানো হবে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের সামনে আবর্জনার আস্তানা, দুর্গন্ধে নাক চেপে করতে হয় ক্লাস! গাইঘাটায় রাস্তায় নেমে প্রতিবাদ খুদে পড়ুয়াদের
এনএসএস বিভাগের এক কলেজ পড়ুয়া বাপি হেমরম জানান, “চারিদিকে শহুরে কংক্রিটে ঘেরা এই কলেজ। গাছপালা থাকলেও কোথাও পাখিদের আশ্রয় দেখা যায় না। তাই কলেজ ক্যাম্পাসে পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য তাদের এই উদ্যোগ। ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই প্রকৃতিকে রক্ষা করা সম্ভব। নিজের হাতে বাসা তৈরি করে গাছে ঝুলিয়ে দিতে পেরে আমরা গর্বিত।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পড়ুয়াদের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে কলেজ ক্যাম্পাসে গড়ে উঠছে এক অভিনব জীববৈচিত্র্য। পাখিদের নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মালদহ কলেজের এই উদ্যোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: কলেজ ক্যাম্পাস তো নয়, যেন জীবন্ত পাখিরালয়! কংক্রিটের জঙ্গলের মাঝে পাখিদের স্বর্গরাজ্য, পরিবেশ রক্ষায় মালদহ কলেজ পড়ুয়াদের দৃষ্টান্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement