North 24 Parganas News: স্কুলের সামনে আবর্জনার আস্তানা, দুর্গন্ধে নাক চেপে করতে হয় ক্লাস! গাইঘাটায় রাস্তায় নেমে প্রতিবাদ খুদে পড়ুয়াদের
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: গাইঘাটা থানার অন্তর্গত চিকনপাড়া আরপি বিদ্যালয়ের গেটের বাইরে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। ফলে বিদ্যালয় চত্বরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। দুর্গন্ধে ক্লাস করতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা।
স্কুলের সামনে নোংরা, গন্ধে অতিষ্ঠ হয়ে পথে নামল খুদে পড়ুয়ারা। স্কুলের গেটের সামনে নিয়মিত নোংরা আবর্জনা ফেলার কারণে গোটা স্কুল চত্বরে টেকা দায়। নাক চেপেই ক্লাস করতে হয় খুদে পড়ুয়াদের। আর সহ্য করতে না পেরেই পথে নেমে প্রতিবাদ জানায় তারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement
advertisement
পাশাপাশি ঘটনাস্থলে আসেন ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মন্ডল। তিনি একদিকে স্কুলের সামনে নোংরা ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ করেন, অন্যদিকে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের প্ররোচনা দিয়ে রাস্তা অবরোধ করার বিষয়টির বিরোধিতাও করেন। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, আগামী দিনে বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে আরও কড়া নজরদারি চালানো হবে।
advertisement
পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক মন্ডল বলেন, এই ধরনের ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। কিছু অসাধু মানুষ এই কাজ করছে। নোংরা ফেলা আটকাতে ইতিমধ্যেই প্রশাসনের তরফে ওই এলাকায় কল করে দেওয়া হয়েছে। আগামী দিনেও বিশেষ নজরদারি চালানো হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধরীলতা মধু জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছিল না। সেই কারণেই তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। এখন দেখার, আশ্বাস মতো পরবর্তীতে এই অস্বাস্থ্যকর পরিবেশের কতটা বদল হয়।







