Defeat Cancer:ক্যানসারে শুরু থেকেই কিন্তু সিগন্যাল দেয় শরীর, ফার্স্ট স্টেজে যে ৯টি লক্ষণ দেখা দেয়, কর্কট রোগকে রুখে দিতে জেনে রাখুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে ক্যানসার। এর মূল কারণ হল, রোগ ধরা পড়ছে দেরিতে। যখন ধরা পড়ছে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ক্যানসার শরীরে বাসা বাঁধলে শরীর কিন্তু প্রথম থেকেই সিগন্যাল দেয়। আমরাই এড়িয়ে যাই। কোন ৯ টি লক্ষণ ক্যানসারের ফার্স্ট স্টেজের উপসর্গ হতে পারে?
মারণ রোগ ক্যানসারকে হারানোর প্রাথমিক শর্ত হল, প্রথম ধাপ বা ফার্স্ট স্টেজে ক্যানসারকে শনাক্ত করা। National Library of Medicine-এর গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসার শরীরে বাসা বাঁধলে প্রাথমিকদিকে কিছু উপসর্গ ধরা পড়ে, এই উপসর্গগুলি খেয়াল করলে ফার্স্ট স্টেজেই ধরা পড়তে পারে কর্কট রোগ। গবেষণায় দেখা গিয়েছে, একেবারে প্রথমদিকে ক্যানসার ধরা পড়লে চিকিৎসা কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই, কর্কট রোগকে হারিয়ে দিতে শরীরে কোন কোন উপসর্গ দেখা দিলেই সাবধান হবেন?
advertisement
আচমকা ওজন কমে যাওয়া, ক্লান্তি-- যদি কোনও ব্যক্তির ওজন হঠাৎ করেই কোনও কারণ ছাড়াই কমতে শুরু করে, খাওয়ার ইচ্ছে চলে যায় তবে তা উদ্বেগের। পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি অনুভব করা বা ঘুমের ধরণে পরিবর্তন হওয়ার মতো লক্ষণও অবহেলা করা যাবে না। সাধারণত এই উপসর্গগুলি কোনও গুরুতর রোগের নয়, তবে কখনও কখনও এগুলি ক্যানসারের মতো রোগের সূচনালক্ষণও হতে পারে।Image: News18
advertisement
লাগাতার পেটের সমস্যা-- কোলন ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ অন্ত্রের সমস্যা। যদি মলত্যাগের অভ্যাসে অস্বাভাবিক কোনও পরিবর্তন ঘটে, যেমন মলের রং কালো হয়ে যাওয়া বা মলে রক্ত দেখা দেওয়া, চিন্তার বিষয়। গত এক দশকে আমেরিকা এবং বিশ্বজুড়ে কোলন ক্যানসারের ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধির পেছনে পরিবেশগত ও খাদ্যাভ্যাসের পরিবর্তন একটি বড় কারণ।Image: News18
advertisement
রাতে অতিরিক্ত ঘাম, জ্বর, শীত করা বা দুর্বল লাগা-- যদি রাতে অতিরিক্ত ঘাম হয়, জ্বর আসে, শীত করে বা দুর্বল লাগে, তবে এটি উদ্বেগের বিষয়। এই উপসর্গগুলি লিম্ফোমা ক্যানসারের উপসর্গ হতে পারে। এটি এক ধরনের ক্যানসার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। যদি শরীরে কোথাও গাঁট বা ফোলা লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।Image: News18
advertisement
advertisement
রাতে অতিরিক্ত ঘাম, জ্বর, শীত করা বা দুর্বল লাগা-- যদি রাতে অতিরিক্ত ঘাম হয়, জ্বর আসে, শীত করে বা দুর্বল লাগে, তবে এটি উদ্বেগের বিষয়। এই উপসর্গগুলি লিম্ফোমা ক্যানসারের উপসর্গ হতে পারে। এটি এক ধরনের ক্যানসার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। যদি শরীরে কোথাও গাঁট বা ফোলা লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।Image: News18
advertisement
advertisement
advertisement
advertisement






