TRENDING:

Nadia News: ঝড়বৃষ্টির মাঝে মুহুর্মুহু বজ্রপাত! কল্যাণীতে বিদ্যুতের ঝলকানি কাড়ল মহিলার প্রাণ, গুরুতর জখম স্বামী

Last Updated:

Nadia News: কল্যাণীর মদনপুরে বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত তাঁর স্বামী। শুক্রবার বিকেলে প্রবল ঝড়ের মাঝে জমিতে কাজ করার সময়ে বজ্রাপাতের ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: কল্যাণী মদনপুরে বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। আহত স্বামী। শুক্রবার বিকেলের পর থেকে কল্যাণী, মদনপুর শিমুরালি এলাকায় শুরু হয় প্রবল ঝড়। এই ঝড়ের মাঝেই কৃষি জমিতে বজ্রাঘাতে মৃত্যু হল এক গৃহবধুর। গুরুতর জখম হন তার স্বামী। মৃত গৃহবধূর নাম ইলা বিশ্বাস, বয়স আনুমানিক ৪৮ বছর। মদনপুর শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। জখম গৃহবধুর স্বামীর নাম প্রবীর বিশ্বাস, বয়স আনুমানিক ৫৫ বছর।
কল্যাণীতে বজ্রাঘাতে মৃত্যু হল মহিলার, আহত স্বামী
কল্যাণীতে বজ্রাঘাতে মৃত্যু হল মহিলার, আহত স্বামী
advertisement

স্থানীয় সূত্র মারফত জানা যায়, প্রত্যেক দিনের মতোই শুক্রবার বিকেলে নিজেদের চাষের জমিতে গিয়েছিলেন দম্পতি। তখনই হঠাৎ শুরু হয় ঝড় সঙ্গে বজ্রপাত। স্বামী-স্ত্রী দু’জনে জমি থেকে বাড়ির দিকে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় হঠাৎই বজ্রপাতের কবলে পড়েন দু’জনে। তা দেখে ছুটে আসেন অন্যান্য জমির কৃষকেরা। তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।

advertisement

আরও পড়ুনঃ একী অঘটন! কাজ করার সময় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, ডেবরায় চাঞ্চল্য

হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা ইলা বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর জখম প্রবীর বিশ্বাসকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রবীর বিশ্বাস চিকিৎসাধীন রয়েছেন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় ও মাঝারি বৃষ্টিপাত। একাধিক জায়গায় ঝড়ে বিপর্যস্ত হয়েছে ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি। এই সময় অন্যতম আতঙ্কের সৃষ্টি করে বজ্রাঘাত। প্রত্যেক বছরই একাধিক মানুষের বজ্রাঘাতের ফলে মৃত্যুর খবর উঠে আসে। আর তেমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল এদিন নদিয়ার কল্যানীতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ঝড়বৃষ্টির মাঝে মুহুর্মুহু বজ্রপাত! কল্যাণীতে বিদ্যুতের ঝলকানি কাড়ল মহিলার প্রাণ, গুরুতর জখম স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল