কাজ করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক আদিবাসী শ্রমিকের। মৃতের নাম বিষ্ণু সিং। বয়স ৪৫। বাড়ি ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দ্বারখোলা এলাকায়। এদিন ওই গ্রামেরই এক ব্যক্তির বাড়ির মাটির দেওয়াল ভাঙার কাজ করছিলেন বিষ্ণু। সেই সময়ই মাটির দেওয়াল চাপা পড়েন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিনমজুর বিষ্ণু সিংয়ের।
advertisement
আরও পড়ুনঃ ব্যাঙ্কে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ! পুলিশের সহায়তায় ৬ মাস পর ফিরল হারানো অর্থ
পরে ডেবরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। শনিবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিহত বিষ্ণু সিংয়ের দুই ছেলে। দুজনেরও বিয়ে হয়ে গিয়েছে। দিনমজুরের কাজ করেই সংসার চলত তার। ঘটনায় শোকের ছায়া পরিবারের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 22, 2026 9:09 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: একী অঘটন! কাজ করার সময় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, ডেবরায় চাঞ্চল্য
