advertisement

Job Scam: ব্যাঙ্কে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ! পুলিশের সহায়তায় ৬ মাস পর ফিরল হারানো অর্থ

Last Updated:

Murshidabad Job Scam: চাকরি পাওয়ার আশায় প্রতারণার শিকার মুর্শিদাবাদের যুবক। ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে ৭৫ হাজার টাকা হাতিয়েছিল প্রতারক। নবগ্রাম থানার পুলিশ এবং সাইবার ক্রাইমের দৌলতে যুবক ফিরে পেলেন হারানো টাকা।

উদ্ধার হওয়া টাকা প্রতারিত ব্যক্তির হাতে তুলে দিল নবগ্রাম পুলিশ
উদ্ধার হওয়া টাকা প্রতারিত ব্যক্তির হাতে তুলে দিল নবগ্রাম পুলিশ
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এবার অন্য চিত্র মুর্শিদাবাদে। ব্যাঙ্কে ক্যাজুয়াল চাকরির প্রলোভনের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হন এক যুবক। সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় ৬ মাস পর ফিরল ৭৫ হাজার টাকা। অভিযোগ, কলকাতার একটি ভুয়ো ঠিকানা ব্যবহার করে পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার বাসিন্দা রামানজ রায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেন।
নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড়ের বাসিন্দা হাসিবুর রহমান প্রায় ৭৫ হাজার টাকা খুইয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না পেয়ে সন্দেহ হয়। এরপর তিনি নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে নবগ্রাম থানার পুলিশ। পুলিশ এবং সাইবার ক্রাইম বিভাগ যৌথ উদ্যোগে অভিযুক্তের সন্ধান চালায়।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? লক্ষ্য হোক বাংলার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়
প্রায় ছ’মাসের প্রচেষ্টার পর অবশেষে উদ্ধার হয় প্রতারিত ৭৫ হাজার টাকা। এরপর এসডিপিও আকুল কার রাকেশ মহাদেব, লালবাগ সার্কেলের ইন্সপেক্টর রবি মালাকার এবং নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক তুষার মজুমদারের উপস্থিতিতে সেই টাকা চেকের মাধ্যমে তুলে দেওয়া হয় হাসিবুর রহমানের হাতে। দীর্ঘ ছ’মাস পর এদিন টাকা ফিরে পেয়ে খুশি হাসিবুর রহমান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। যেকোনও জায়গায় প্রতারণা হলেই পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর জন্য আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Job Scam: ব্যাঙ্কে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ! পুলিশের সহায়তায় ৬ মাস পর ফিরল হারানো অর্থ
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement