Food Delivery App: পেট্রল-ডিজেলের পরে এবার কোপ 'ফুড ডেলিভারিতে'ও! প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল জোমাটো, কার্যকর শুক্রবার থেকেই
- Published by:Rachana Majumder
Last Updated:
ইরান ও ইজরাযেলের যুদ্ধের পর বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে. Zomato প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে ১৪.৯০ টাকা করেছে ও নাম পরিবর্তন করে Eternal করেছে. Indian Oil ডিজেলের দাম ১০৯.৫৯ টাকা প্রতি লিটার করেছে.
নয়াদিল্লি: ইরান ও ইজরাযেলের যুদ্ধের পরে গোটা বিশ্ব জুড়েই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে সঙ্কট দেখা দিয়েছে, ভারতের বিভিন্ন শহরে ঘরোয়া রান্নার গ্যাসের সঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের টান দেখতে পাওয়া গিয়েছে ৷ এর মাঝে আরেক বিপদ। অনলাইন খাবার অর্ডার করতে এবার লাগবে আরও বেশি টাকা। প্ল্যাটফর্ম ফি বাড়াল জোম্যাটো, শুক্রবার থেকেই কার্যকর নতুন হার।
সূত্রের খবর, প্রতি অর্ডারে ১২.৫০ টাকা থেকে বাড়িয়ে প্ল্যাটফর্ম ফি করা হয়েছে ১৪.৯০ টাকা। হিসাবমতো প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পায় প্ল্যাটফর্ম ফি। ফলে একধাক্কায় ২.৪০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। খরচ যোগ হবে খাবারের দাম, ডেলিভারি চার্জ এবং জিএসটির সঙ্গে। স্বাভাবিকভাবেই অনলাইন ফুড অর্ডার করতে গেলে এবার ভাবতে হবে অনেকবার।
advertisement
advertisement
এর আগেও একবার শিরনামে আসে Zomato। শোনা যায় উঠে যাচ্ছে এত জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। সংস্থার ব্যাপারে একটি বড় খবর জানা গিয়েছিল। জোম্যাটো-র বোর্ড মিটিংয়ে অ্যাপ-এর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। Zomato-র নাম পরিবর্তন করে Eternal করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সংস্থাটি বিএসই-তে একটি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে। Zomato-র CEO দীপিন্দর গোয়েল বলেছেন, তারা দীর্ঘদিন ধরে কোম্পানির জন্য ইটারনাল শব্দটি ব্যবহার করে আসছেন।
advertisement
দেশে জ্বালানির দাম আবারও শিল্পক্ষেত্রে বড় ধাক্কা দিয়েছে। Indian Oil Corporation (IOC) ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বাড়িয়ে ১০৯.৫৯ টাকা প্রতি লিটার করেছে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ২১.৯২ টাকা প্রতি লিটারে বৃদ্ধি হয়েছে।সংস্থাগুলির মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দামের উত্থানই প্রধান কারণ। এই বৃদ্ধি সরাসরি শিল্প, পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদনের খরচকে প্রভাবিত করবে, যার প্রভাব ভবিষ্যতে সাধারণ মানুষের উপরও পড়তে পারে।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 8:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Food Delivery App: পেট্রল-ডিজেলের পরে এবার কোপ 'ফুড ডেলিভারিতে'ও! প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল জোমাটো, কার্যকর শুক্রবার থেকেই










