দক্ষিণেশ্বরে সিপিএম প্রার্থীর প্রচারে প্রার্থীর সঙ্গে দেওয়ার লিখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী
- Published by:Ratnadeep Ray
Last Updated:
দক্ষিণেশ্বরে সিপিএম প্রার্থীর প্রচারে প্রার্থীর সঙ্গে দেওয়ার লিখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। কামারহাটি বিধানসভার অন্তর্গত দক্ষিণেশ্বর অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়। আর সেই প্রচারে দেখা গেল অভিনেত্রী উষসী চক্রবর্তীকে।
সুবীর দে, দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বরে সিপিএম প্রার্থীর প্রচারে প্রার্থীর সঙ্গে দেওয়ার লিখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। কামারহাটি বিধানসভার অন্তর্গত দক্ষিণেশ্বর অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়। আর সেই প্রচারে দেখা গেল অভিনেত্রী উষসী চক্রবর্তীকে। প্রার্থী মানস মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একসঙ্গে নির্বাচনের প্রচারে দেওয়াল লেখার কাজ করলেন উষসী। শান্তিপূর্ণ নির্বাচনের আবহে কামারহাটি বিধানসভা পুনরুদ্ধারের ডাক দিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।
প্রসঙ্গত মানস মুখোপাধ্যায় এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচন জেতেন এর আগেও ওই আসন দীর্ঘ দিন ধরে বামেদের দখলে ছিল। খোদ মানস মুখোপাধ্যায়ই তিনবার ওই আসনে নির্বাচন জিতেছিলেন। কামারহাটিতে মদন মিত্র ২ বার জিতেছেন, এবার ফের সেখানে প্রার্থী মদন মিত্র। তাই লড়াইটা সহজ হবে না মানস মুখোপাধ্যায়ের, তবুও জেতার জন্য লড়াই করবেন প্রবীণ প্রার্থী মানস। এর আগে ২০২১ সালে মদনের কাছে পরাজিত হয়েছিলেন মানস মুখোপাধ্যায়, এবার সেই আসন পুনরুদ্ধারের লড়াই মানসের সামনে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলায় নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় নির্বাচন তো হবেই, কিন্তু মোদির হাত থেকে দেশ উদ্ধার করাই তাঁর অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে আরও বলেন, “দেশ পুরো ধ্বংস করে দিয়েছে। বিভাজনের রাজনীতি। কোথাও আইনশৃঙ্খলা নেই। একটা প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। সব পাবলিক সেক্টর ও পরিচিতদের হাতে তুলে দিয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরা বাংলাকে তুলে দিতে চায়। উত্তরবঙ্গ ও বিহার নিয়ে আলাদা রাজ্য করতে চায়, ভোটের পরে ডিলিমিটেশন করবে হয়তো”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 8:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দক্ষিণেশ্বরে সিপিএম প্রার্থীর প্রচারে প্রার্থীর সঙ্গে দেওয়ার লিখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী










