Hiran Chatterjee: শ্যামপুরের সঙ্গে নাড়ির যোগ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের! কেন এই কেন্দ্র তাঁর কাছে বিশেষ?
- Reported by:RAKESH MAITY
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Hiran Chatterjee: শ্যামপুর হিরণ চট্টোপাধ্যায়ের নিজের জায়গা শৈশব থেকে আসা-যাওয়া, নিজের মামার বাড়ি শ্যামপুরে, শৈশবে মায়ের হাত ধরেই নদী পথ পেরিয়ে মেঠো পথ ধরে মামার বাড়ি যেতেন তিনি।
শ্যামপুর, রাকেশ মাইতি: বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায়ের নারীর যোগ শ্যামপুরে! শ্যামপুর তার কাছে নতুন নয় বা অচেনা নয়। হাওড়া শ্যামপুরের সঙ্গে নাড়ির যোগ রয়েছে বিদায়ী বিধায়কের।
২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে প্রথম প্রার্থী তালিকায় হিরণ চট্টোপাধ্যায়ের নাম না থাকায় জোর চর্চা শুরু হয়েছিল। অনেকের মনেই প্রশ্ন চিহ্ন থেকে গিয়েছিল এবার কি তাহলে তিনি টিকিট পাচ্ছেন না! কিন্তু টিকিট পাওয়া বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল হিরণ চট্টোপাধ্যায়কে। সেই মতো, নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকায় হিরণ চট্টোপাধ্যায়ের নাম প্রকাশ করে। খড়্গপুর সদর থেকে সরিয়ে হাওড়ার শ্যামপুরে প্রার্থী করা হয়।
advertisement
advertisement
খড়গপুর থেকে সরিয়ে হাওড়ার জেলার একটি প্রান্তিক কেন্দ্রে নির্বাচনের লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়। এমন স্থানে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম দেখে অনেকেই অবাক অনেকেই আবার চর্চাও শুরু করেছিলেন। আসলে দলের তরফে এমন কেন্দ্র থেকে লড়াই করার সুযোগ দেয় খুশি এবং আনন্দিত শ্যামপুর বিজেপি প্রার্থী। তবে একটি সংবাদমাধ্যকে দেওয়ার সাক্ষাৎকারে হাওড়া শ্যামপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জানান, এতে আরও খুশি তিনি। উলুবেড়িয়াতে জন্ম, উলুবেরিয়া থেকে কয়েক কিলোমিটার দূরত্বে শ্যামপুর, এই স্থান তার পরিচিত জায়গা। শ্যামপুরে মামার বাড়ি শৈশব থেকে নিয়মিত আসা-যাওয়া ছিল। দাদু একজন স্কুল মাস্টার ছিলেন।
advertisement
হিরণ আরও জানান, শ্যামপুর কয়েক দশক আগে যেমন ছিল শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় পিছিয়ে পড়া কেন্দ্র। যোগাযোগ ব্যবস্থাও করুণ, এই দিক থেকে এই নির্বাচন লড়া সাধারণ মানুষের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া এবং এলাকার উন্নয়নকে সামনে রেখে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 6:15 PM IST









