advertisement

নাকা চেকিং চলাকালীন উদ্ধার ১৫ লক্ষ টাকা! নির্বাচনের আগে অবৈধ লেনদেন রুখতে কড়া নজরদারি পুলিশের

Last Updated:

বিপুল পরিমাণ নগদ উদ্ধার। পূর্ববাসুদেবপুরে নাকা চেকিং চলাকালীন এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

উদ্ধার  বিপুল নগদ টাকা
উদ্ধার বিপুল নগদ টাকা
হাওড়া:শ্যামপুরের পূর্ব বাসুদেবপুরে নাকা চেকিং-এর সময় ১৫ লক্ষ টাকা উদ্ধার হল। এই ঘটনায় আটক হয়েছেন ১ ব্যক্তি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার বরুল থেকে এক ব্যক্তি গড়চুমুকে আসছিল, সেই সময়েই ধরা পড়েন তিনি। জানা গিয়েছে, পূর্ব বাসুদেবপুরে নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ লাখ টাকা। ইতিমধ্যেই, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই একাধিক সময়ে এই ধরনের ঘটনা সামনে এসেছে। গতকালই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জয়াতলা এলাকা থেকে নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৯ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের আবহে বেআইনি নগদ লেনদেন রুখতে বারুইপুর থানার পক্ষ থেকে জয়াতলা এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় একটি বাইককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ সেটিকে থামায়। এরপর বাইক আরোহীর তল্লাশি চালানো হলে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ, প্রায় ৯ লক্ষ টাকা। ধৃত ব্যক্তির নাম সামাদ আলী সরদার। তিনি জয়নগর থানার তিলপি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
নাকা চেকিং চলাকালীন উদ্ধার ১৫ লক্ষ টাকা! নির্বাচনের আগে অবৈধ লেনদেন রুখতে কড়া নজরদারি পুলিশের
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement