advertisement

West Medinipur News: একী অঘটন! কাজ করার সময় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, ডেবরায় চাঞ্চল্য

Last Updated:

West Medinipur News: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় কাজ করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী শ্রমিকের। মৃতের নাম বিষ্ণু সিং। বয়স ৪৫।

ডেবরা থানা
ডেবরা থানা
ডেবরা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: কাজ করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী শ্রমিকের। শনিবার ঘটনার জেরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়।
কাজ করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক আদিবাসী শ্রমিকের। মৃতের নাম বিষ্ণু সিং। বয়স ৪৫। বাড়ি ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দ্বারখোলা এলাকায়। এদিন ওই গ্রামেরই এক ব্যক্তির বাড়ির মাটির দেওয়াল ভাঙার কাজ করছিলেন বিষ্ণু। সেই সময়ই মাটির দেওয়াল চাপা পড়েন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিনমজুর বিষ্ণু সিংয়ের।
advertisement
আরও পড়ুনঃ ব্যাঙ্কে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ! পুলিশের সহায়তায় ৬ মাস পর ফিরল হারানো অর্থ
পরে ডেবরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। শনিবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিহত বিষ্ণু সিংয়ের দুই ছেলে। দুজনেরও বিয়ে হয়ে গিয়েছে। দিনমজুরের কাজ করেই সংসার চলত তার। ঘটনায় শোকের ছায়া পরিবারের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: একী অঘটন! কাজ করার সময় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, ডেবরায় চাঞ্চল্য
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement