Trump on Iran: "৪৮ ঘণ্টা সময় দিচ্ছি হরমুজ প্রণালী খুলুন না হলে".... ইরানে বিদ্যুৎকেন্দ্রগুলি উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
- Published by:Pooja Basu
Last Updated:
মার্কিন-ইসরায়েলি হামলা এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের পর এই পথটি কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান এর নিয়ন্ত্রণ নিয়ে শত্রু জাহাজগুলোর জন্য এটি বন্ধ করে দিয়েছে, যা বিশ্ব তেলের বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে।
ওয়াশিংটন: আমেরিকা-ইরান সংঘাত এবার এক সাংঘাতিক মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালাবে। ট্রাম্প তাঁর সোশ্যাল হ্যান্ডল ‘ট্রুথ সোশ্যাল’-এ এক প্রকার হুমকি দিয়েছে৷ ইরানকে তিনি অত্যন্ত কঠোর ভাষায় এই সতর্কবার্তা দেন।
advertisement
হরমুজ প্রণালী এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পথ, যা দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। এর অর্থ হল, এটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। তবে, মার্কিন-ইসরায়েলি হামলা এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের পর এই পথটি কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান এর নিয়ন্ত্রণ নিয়ে শত্রু জাহাজগুলোর জন্য এটি বন্ধ করে দিয়েছে, যা বিশ্ব তেলের বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে।
advertisement
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এটিকে বিশ্ব তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে তা সমগ্র বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে। এদিকে, ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোনও ধরনের আপস বা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নন। তিনি দাবি করেছেন যে ইরানের সামরিক শক্তি প্রায় নিঃশেষিত এবং দেশটি নিজে থেকেই একটি চুক্তি করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়।
advertisement
advertisement
এর আগে তেলের দাম নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ বিপর্যয় নিয়ে মিত্রদের ওপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ন্যাটো মিত্রদের সম্পর্কে এমন মন্তব্য করেছেন, যারা আন্তর্জাতিক রাজনীতিতে ‘পারমাণবিক বোমার’ মতো কাজ করেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে ন্যাটো দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা ছাড়া ন্যাটোর কোনও অস্তিত্ব নেই। তিনি মিত্রদের এতটাই গালিগালাজ করেছেন যে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফাটল এখন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।






