TRENDING:

Jayanti Mahakal Dham: জয়ন্তী মহাকাল দর্শনে আর চিন্তা নেই! পাহাড়ের দুর্গম পথে ভক্তদের পরিষেবায় ওয়াংদিরা, 'হর হর মহাদেব' বলে বেরিয়ে পড়ুন শিবতীর্থে

Last Updated:

Alipurduar News: জয়ন্তী বড় মহাকাল দর্শনে আর চিন্তা নেই। পাহাড়ের পথে পর্যটকদের খাওয়ার জন্য ওয়াংদি ডুকপা ও তাঁর পরিবারের সদস্যরা এক মাসের জন্য অস্থায়ী দোকান দেন। তাঁরা বক্সা পাহাড়ের লেপচাখা এলাকার বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: জয়ন্তী বড় মহাকালের দিকে যাচ্ছেন কিন্তু পেট ভরে থাকার মতো খাবার পাবেন কোথায় ভাবছেন? চিন্তা নেই। ওয়াংদি ডুকপা ও তাঁর পরিবারের সদস্যরা এক মাসের জন্য এই পথে অস্থায়ী দোকান দেন। তাঁরা বক্সা পাহাড়ের লেপচাখা এলাকার বাসিন্দা।
advertisement

শিবরাত্রির আগে থেকে শুরু করে দোল উৎসব পর্যন্ত বড় মহাকালের পথ খোলা থাকে। বছরের এই সময় পুন্যর্থীদের ঢল নামে এই রাস্তায়। তবে শিবরাত্রির ৩-৪ দিন স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে ভান্ডারা চললেও তারপর তা বন্ধ হয়ে যায়। সমস্যা তখন থেকে শুরু হয়। পাহাড়ের কঠিন রাস্তায় ভারি ব্যাগ নিয়ে যাতায়াত মুশকিল হয়ে পড়ে। ফলে খাবার না নিয়েই পাহাড়ি পথে পাড়ি দেন পর্যটকরা। অনেকটা পথ চলতে গিয়ে খিদে পায় পর্যটকদের। তাঁদের এই অসুবিধার কথা মাথায় রেখে লেপচাখা থেকে এই এলাকায় চলে আসেন ওয়াংদি ডুকপারা। বসায় দোকান।

advertisement

আরও পড়ুনঃ মাথায় ছিল না হেলমেট! বাজার থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে তরতাজা যুবকের করুণ পরিণতি, শোকে পাথর পরিবার

View More

জয়ন্তী মহাকালের রাস্তায় ওয়াংদিদের দোকান

তাঁদের দোকানে যেমন মেলে প্যাকেটজাত খাবার তেমনই পাওয়া যায় ম্যাগি, আলুর দমের মতো খাবারও। মহাকালের পথেই রয়েছে তাদের এই দোকান। ওয়াংদি ডুকপা এবং তাঁর স্ত্রী দোকানটি চালান। তবে তাঁরা পর্যটকদের জানিয়ে দেন, যাতে খাবার খেয়ে প্যাকেট, প্লেট তাঁদের  দোকানের সামনে রাখা ডাস্টবিনে ফেলে দেন সবাই। জয়ন্তী পাহাড়ের সৌন্দর্য নষ্ট হতে দিতে চান না তাঁরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র খরচে দেখে আসুন নাইজেরিয়ানদের ব্যালেন্স ড্যান্স, অশোকনগরে গেলেই মিলবে সুযোগ
আরও দেখুন

ওয়াংদি ডুকপা জানান, “প্রতি বছর এই সময়েই এক মাসের জন্য আমরা পাহাড় থেকে নেমে আসি। পর্যটকরা এবং ভক্তরা অনেক দূর থেকে আসেন। তাঁদের সহায়তা করার জন্য আমরা চেষ্টা চালাই। তবে প্রকৃতি দেখতেই তো আসেন সকলে তাই সকলের কাছে অনুরোধ রাখি নোংরা এদিক ওদিক না ফেলানোর জন্য।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jayanti Mahakal Dham: জয়ন্তী মহাকাল দর্শনে আর চিন্তা নেই! পাহাড়ের দুর্গম পথে ভক্তদের পরিষেবায় ওয়াংদিরা, 'হর হর মহাদেব' বলে বেরিয়ে পড়ুন শিবতীর্থে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল