advertisement

Bike Accident: মাথায় ছিল না হেলমেট! বাজার থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে তরতাজা যুবকের করুণ পরিণতি, শোকে পাথর পরিবার

Last Updated:

Murshidabad Bike Accident: মাংস কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বছর ২৩-এর যুবকের। তাঁর বাড়ি হরিহরপাড়া থানার মাগুড়া এলাকায়। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাগুড়া চৌরাস্তা মোড়ে ঘটেছে দুর্ঘটনাটি।

বাইক দুর্ঘটনায় মৃন্ময় মন্ডলের মৃত্যু
বাইক দুর্ঘটনায় মৃন্ময় মন্ডলের মৃত্যু
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মাথায় ছিল না হেলমেট। পরিবারের জন্য মাংস কিনতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না যুবকের। মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম মৃন্ময় মন্ডল (২৩)। তাঁর বাড়ি হরিহরপাড়া থানার মাগুড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে রুকুনপুর বাজারে মাংস কিনতে গিয়েছিলেন মৃন্ময়। বাজার থেকে মাংস নিয়ে নিজের বাইকে চড়ে বাড়ি ফেরার সময় মাগুড়া চৌরাস্তা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারেন তিনি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যান হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। মাংস কিনতে গিয়ে ছেলের এমন পরিণতি হবে কল্পনাও করতে পারেনি পরিবার।
advertisement
আরও পড়ুনঃ মহাশিবরাত্রিতে সাংঘাতিক সর্বনাশ! গঙ্গাসাগরে বীভৎস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি, একরাতে নিঃস্ব পরিবার
স্থানীয়দের দাবি, মাথায় হেলমেট থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। ঘটনার জেরে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে। তরতাজা যুবকের মৃত্যুতে শোকে পাথর গোটা এলাকা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bike Accident: মাথায় ছিল না হেলমেট! বাজার থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে তরতাজা যুবকের করুণ পরিণতি, শোকে পাথর পরিবার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement