Gangasagar House Fire: মহাশিবরাত্রিতে সাংঘাতিক সর্বনাশ! গঙ্গাসাগরে বীভৎস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি, একরাতে নিঃস্ব পরিবার

Last Updated:

Gangasagar House Fire: শিবরাত্রির রাতে গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেল একটি পরিবার। আসবাব, নথিপত্র-সহ সম্পূর্ণ বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

বাড়িতে আগুন প্রতীকী ছবি
বাড়িতে আগুন প্রতীকী ছবি
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা: শিবরাত্রিতে সাংঘাতিক সর্বনাশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেল একটি পরিবার। স্থানীয় বিষ্ণুপুর এলাকায় বিমলেন্দু জানা নামে এক ব্যক্তির বাড়িতে শিবরাত্রির দিন আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িকে গিলে খায়।
স্থানীয় সূত্রে খবর, শিবরাত্রির রাতে বিমলেন্দু বাবুর বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। বাড়িতে খড়ের চাল ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়।
আরও পড়ুনঃ শিবরাত্রি উপলক্ষে পুরুলিয়ায় মহাকাল তাণ্ডব! ছাই-ভস্ম উড়িয়ে অঘোরীদের নাচ, রাতভর শিব ভক্তিতে মাতল শহরবাসী, দেখুন
বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় হইচই কাণ্ড বেধে যায়। চোখের সামনে দাউদাউ করে জ্বলতে থাকে আস্ত বাড়ি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বর্গ থেকে ধরাধামে হাজির যমরাজ ও চিত্রগুপ্ত! জীবন কাড়তে নয়, বাঁচাতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন্নগর স্টেশনের ছবি
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগুন নেভানোর আগেই সমস্ত আসবাব, নথিপত্র-সহ সম্পূর্ণ বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar House Fire: মহাশিবরাত্রিতে সাংঘাতিক সর্বনাশ! গঙ্গাসাগরে বীভৎস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি, একরাতে নিঃস্ব পরিবার