advertisement

Hooghly News: স্বর্গ থেকে ধরাধামে হাজির যমরাজ ও চিত্রগুপ্ত! জীবন কাড়তে নয়, বাঁচাতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন্নগর স্টেশনের ছবি

Last Updated:
Hooghly News: স্বর্গ থেকে ধরাধামে হাজির যমরাজ ও চিত্রগুপ্ত। কোন্নগর রেল স্টেশন থেকে লেভেল ক্রশিং, ঘুরে ঘুরে যাত্রীদের সচেতন করছেন। একটু অসাবধান হলেই পগারপার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
1/7
রেলস্টেশনে ঘুরে বেড়াচ্ছেন যমরাজ চিত্রগুপ্ত। যমরাজ স্বর্গ থেকে নেমে এসেছেন, ভুল পথে পা বাড়ালেই বন্দি করবেন লোকজনকে। দেবতার বেশে রেলস্টেশনে হাজির যমরাজ চিত্রিগুপ্ত। সেই ছবি সোশ্যাল মাধ্যমে এখন ভাইরাল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
রেলস্টেশনে ঘুরে বেড়াচ্ছেন যমরাজ এবং চিত্রগুপ্ত। যমরাজ স্বর্গ থেকে নেমে এসেছেন, ভুল পথে পা বাড়ালেই বন্দি করবেন লোকজনকে। দেবতার বেশে রেলস্টেশনে হাজির যমরাজ চিত্রিগুপ্ত। সেই ছবি সোশ্যাল মাধ্যমে এখন ভাইরাল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
পৌরাণিক নানা কাহিনিতে স্বর্গলোকে যমরাজের উপস্থিতির কথা জানা যায়। কিন্তু সেই যমরাজ হাজির এই ধরাধামে, তাতে যেন হইহই কাণ্ড। গদা হাতে কোন্নগর স্টেশনে স্বশরীরে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং যমরাজ।

3/7
একটু অসাবধান হলেই, জীবন খুইয়ে পস্তাতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে, অবৈধভাবে রেললাইন টপকানো এবং রেলগেট পারাপারকারী মানুষের উদ্দেশ্যে যমরাজের সতর্কবাণী।

4/7
সড়ক এবং রেল দুর্ঘটনা কমাতে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। মাইকিং, পোস্টার, ব্যানারের মাধ্যমে সতর্কতা প্রচার চলছে। সতর্কতা অভিযানে আরও বেশি মানুষকে সতর্ক করতে বিভিন্ন পথ অবলম্বন করতে দেখা যায় প্রশাসনকে। তেমনই এক অভিনব পন্থায় সতর্কবার্তা রেলের।

5/7
সাধারণ মানুষের সচেতনতায় রেলের বিশেষ উদ্যোগ। স্টেশনে রেললাইন পেরিয়ে জীবন ঝুঁকি নেওয়া মানুষকে সতর্ক করা এবং অবৈধভাবে রেলগেট পার হওয়া মানুষকে সতর্ক করতে যমরাজকে হাজির করা হয়েছে। মূলত অভিনয়ের মাধ্যমে সচেতনতা।

6/7
এদিন দক্ষিণ-পূর্ব রেলের হুগলির কোন্নগর রেল স্টেশনে যমরাজ এবং চিত্রগুপ্ত হাজির হয়েছেন। সাধারণ রেল যাত্রী যারা অবৈধভাবে লাইন পারাপার করছেন অথবা রেলগেট পার হচ্ছেন ঝুঁকি নিয়ে তাঁদের সতর্ক করছেন। পোস্টার ব্যানারে সচেতনতা অভিযান থাকলেও, এই ভিন্ন উপায়ে সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে দাগ কাটবে বলেই একাংশ যাত্রী আশা। 

7/7
রেল সূত্রে জানা যায়, সাধারণ মানুষ যাতে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে রেললাইন ও রেলগেট না পারাপার করেন, সেইদিক গুরুত্ব রেখেই এই বিশেষ উপায়ে সচেতন বার্তা ছড়ানো হচ্ছে। এদিন হুগলির কোন্নগর রেলস্টেশনে এই সচেতনতার অভিযান করা হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)