Murshidabad News: আশ্বাসে আর চিঁড়ে ভিজছে না, সরাসরি অ্যাকাউন্টে টাকা চাই! বকেয়া বেতনের দাবিতে নৌকা চালকদের কর্মবিরতি, যাত্রীরা চালাচ্ছেন নৌকা
- Reported by:Tanmoy Mondal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: ফেরিঘাটে নৌকা চালানো বন্ধ করে দিলেন মাঝিরা। শুরু হওয়া এই কর্মবিরতির জেরে গঙ্গার দুই পাড়ে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। চালকদের সাফ কথা, বকেয়া টাকা না পেলে কাজ করবেন না। অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: প্রায় পাঁচ মাস ধরে বকেয়া বেতন মেলেনি। বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলেছে কেবল শূন্য আশ্বাস। অবশেষে বাধ্য হয়েই পেটের দায়ে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ডিয়ার ফরেস্ট ফেরিঘাটে নৌকা চালানো বন্ধ করে দিলেন মাঝিরা। শুরু হওয়া এই কর্মবিরতির জেরে গঙ্গার দুই পাড়ে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী, যার মধ্যে স্কুল পড়ুয়া ও সাধারণ শ্রমিকদের সংখ্যাই বেশি।
নৌকা চালক মঙ্গল ঘোষ জানান, গত পাঁচ মাস ধরে তাঁরা কোনও বেতন পাননি। প্রশাসনের পক্ষ থেকে মাসিক ৯,০০০ টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে তাঁদের ৮,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। সেই সামান্য টাকাও অনিয়মিত হওয়ায় তাঁরা ঋণের জালে জর্জরিত। মাঝিদের দাবি, বকেয়া টাকা না মেটানো পর্যন্ত এবং বেতন কাঠামো ঠিক না হওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না। মাঝিদের অনুপস্থিতিতে মাঝনদীতে বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
আরও পড়ুন: স্কুল গেটে বাবাকে না পেয়েই বিপত্তি, পঞ্চম শ্রেণীর ছাত্রী উধাও! ব্যবসায়ীর উদ্যোগে বড় সর্বনাশ থেকে রক্ষা, তোলপাড় শহরে
স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষ জানান, মাঝিরা না থাকায় অনেকে ঝুঁকি নিয়ে নিজেরাই নৌকা চালিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। গঙ্গার প্রবল স্রোতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে ছোট ছোট শিশুদের নিয়ে স্কুল যাতায়াতে চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্লক অফিস থেকে উন্নয়নের টাকা নয়ছয় করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই এলাকার মাঝিদের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। মাঝিদের সমস্যাগুলির মধ্যে রয়েছে ৫ মাস ধরে বকেয়া বেতন। বিডিও অফিস থেকে বারবার আশ্বাসের পরেও মেলেনি টাকা। মাঝিদের অবর্তমানে যাত্রীদের প্রাণহানির ঝুঁকি বাড়ছে। বর্তমানে ফেরিঘাট এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মাঝিদের সাফ কথা, “আশ্বাসে আর চিঁড়ে ভিজবে না, এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চাই।”
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 10, 2026 7:32 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: আশ্বাসে আর চিঁড়ে ভিজছে না, সরাসরি অ্যাকাউন্টে টাকা চাই! বকেয়া বেতনের দাবিতে নৌকা চালকদের কর্মবিরতি, যাত্রীরা চালাচ্ছেন নৌকা









