advertisement

Alipurduar News: স্কুল গেটে বাবাকে না পেয়েই বিপত্তি, পঞ্চম শ্রেণীর ছাত্রী উধাও! ব্যবসায়ীর উদ্যোগে বড় সর্বনাশ থেকে রক্ষা, তোলপাড় শহরে

Last Updated:

Alipurduar News: ছুটির পর রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এক স্কুল ছাত্রী। যদিও পুলিশের তৎপরতায় পরবর্তীতে উদ্ধার করা গিয়েছে তাকে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক ফুল ব্যবসায়ী দায়িত্ব নিয়ে সামলে রেখেছিলেন খুদে পড়ুয়াকে।

স্কুল পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় শহরে চাঞ্চল্য
স্কুল পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় শহরে চাঞ্চল্য
আলিপুরদুয়ার, অনন্যা দে: স্কুল ছুটির পর রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এক স্কুল ছাত্রী। যদিও পুলিশের তৎপরতায় পরবর্তীতে উদ্ধার করা গিয়েছে ওই ছাত্রীকে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আলিপুরদুয়ার শহরের এগারো হাত কালীবাড়ির পাশে রয়েছে একটি মেয়েদের সরকারি স্কুল।
এই স্কুলেই পড়াশুনো করে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রী। সোমবার স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী তাঁর বাবাকে স্কুল গেটের বাইরে দেখতে না পেয়ে স্কুল থেকে বেরিয়ে রাস্তার পাশের এক ফুলের দোকানে বসে পরে। অনেকটা সময় বেরিয়ে গেলেও তাঁর বাবা না আসায় সে কান্নাকাটি শুরু করে দেয়। তাকে এরকম অবস্থায় দেখতে পেয়ে ফুলের দোকানের মালিক হীরক গুহ তার পরিচয় জানতে চায়।
advertisement
আরও পড়ুন: বড় সুযোগ এবার হাতের নাগালে, কোর্স শেষে মিলবে মোটা মাইনের চাকরি! দুর্গাপুর এনআইটিতে চলছে এমবিএ’র আবেদন
এরপর ওই ছাত্রীর কাছ থেকে তাঁর বাবার ফোন নম্বর নিয়ে যোগাযোগ করেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ফোনে কথা শোনা যাচ্ছিল না বলে জানা যায়। এদিকে স্কুল গেটের সামনে মেয়েকে না পেয়ে তাঁর বাবা আলিপুরদুয়ার থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তাঁর মোবাইলে আসা ফোনের সূত্র ধরে ফুল দোকানের সামনে আসে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর মেয়েকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হন তাঁর বাবা। ফুল ব্যবসায়ী হীরক গুহ জানান, “এভাবে নাবালিকাকে ছেড়ে দেওয়া ঠিক না। মেয়েটি যদি অন্য কোনও খপ্পরে পড়ত, তাহলে সর্বনাশ হয়ে যেত। অভিভাবকদের সতর্কতা অবলম্বন করা উচিত।” এই ঘটনায় ফুল ব্যবসায়ীকে ধন্যবাদ দিয়েছেন ওই ছাত্রীর বাবা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: স্কুল গেটে বাবাকে না পেয়েই বিপত্তি, পঞ্চম শ্রেণীর ছাত্রী উধাও! ব্যবসায়ীর উদ্যোগে বড় সর্বনাশ থেকে রক্ষা, তোলপাড় শহরে
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement