advertisement

Durgapur NIT: বড় সুযোগ এবার হাতের নাগালে, কোর্স শেষে মিলবে মোটা মাইনের চাকরি! দুর্গাপুর এনআইটিতে চলছে এমবিএ'র আবেদন

Last Updated:

Durgapur NIT: এনআইটির মতো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিএ করার সুযোগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। আসন সংখ্যা সীমিত।

দুর্গাপুর এনআইটি থেকে এমবিএ করার সুযোগ (প্রতিকী ছবি)
দুর্গাপুর এনআইটি থেকে এমবিএ করার সুযোগ (প্রতিকী ছবি)
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: উচ্চতর ডিগ্রি অর্জনের বড় সুযোগ দিচ্ছে দুর্গাপুর এনআইটি। এনআইটির মতো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিএ করার সুযোগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আসন সংখ্যা সীমিত। দুর্গাপুর এনআইটি থেকে এমবিএ করার সুযোগ দেওয়া হবে ৪৪ জন যোগ্য প্রার্থীকে। আবেদন করতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। এই সংক্রান্ত আরও তথ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
দুর্গাপুর এনআইটিতে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে জন্য এমবিএ’র আবেদন শুরু হয়েছে। অনলাইনেই করা যাবে আবেদন। যদিও পড়ুয়াদের অবশ্যই যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ২০২৫-এর ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট), অথবা ২০২৬-এর সিম্যাট (কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট), অথবা ২০২৫ এবং ২০২৬ সালের ম্যাটে (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে।
advertisement
advertisement
তবে দুর্গাপুর এনআইটিতে এমবিএ করতে চাইলে রয়েছে আরও কয়েকটি ধাপ। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারী অভিজ্ঞতার পাশাপাশি লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশনের মুখোমুখি হতে হবে। তারপর ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে যোগ্য প্রার্থীদের। দু’বছর মেয়াদের এই কোর্সের আবেদন মূল্য ধার্য করা হয়েছে এক হাজার টাকা। যদিও এসসি, এসটি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। নিচে দেওয়া অ্যাকাউন্টে এনইএফটির মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে।
advertisement
আবেদন মূল্য জমা করার অ্যাকাউন্ট
Account Name: National Institute of Technology Durgapur, Account No. 8569101000352, Payable at Canara Bank, NIT Campus, Durgapur, IFS Code: CNRB0008569
সংস্থার তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ৩০ এপ্রিলের পর আর নতুন করে কোনও আবেদন করা যাবে না। আবেদনপত্র যাচাই করে বাছাই করা পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে আগামী ৮ মে। তারপর হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ। এরপর ২৯ মে নির্বাচিত পড়ুয়াদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও এই কোর্স সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য দুর্গাপুর এনআইটি’র অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানেই এই কোর্স সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে।পাওয়া যাবে কোর্সের ফি, ক্লাস শুরুর তারিখ সহ বিভিন্ন তথ্য। অন্যদিকে অনলাইনে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তারও একটি তালিকা দেওয়া হয়েছে। আবেদনের আগে সেই তালিকা প্রার্থীদের ভালভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Durgapur NIT: বড় সুযোগ এবার হাতের নাগালে, কোর্স শেষে মিলবে মোটা মাইনের চাকরি! দুর্গাপুর এনআইটিতে চলছে এমবিএ'র আবেদন
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement