advertisement

Purulia Cycle Man: পুরুলিয়া টু রাশিয়া! সাইকেল সওয়ারি বুরদার যুবকের পকেটে নয়া চমক, লক্ষ্য এবার বিরল মিউজিয়াম

Last Updated:

Purulia Cycle Man: পুরুলিয়ার এক প্রান্তিক গ্রাম থেকে সাইকেলে বিশ্বভ্রমণের নেশা। সঙ্গে রয়েছে ১৭টি দেশের অমূল্য স্মৃতি। এবার সেই সংগৃহীত সম্পদ দিয়ে একটি মিউজিয়াম তৈরি করে বিশ্বকে তাক লাগাতে চান বুরদার এই 'সাইকেল ম্যান'।

+
পোস্টকার্ড

পোস্টকার্ড ও স্টাম্প কালেকশন অক্ষয়ের

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মানুষের শখ থাকে কত রকমের। ‌ তবে সেই সমস্ত শখ পূরণ করতে সব সময় অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ইচ্ছাশক্তি ও মনবলের। বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত বুরদা গ্রাম। এই গ্রামের নাম শুনলেই সবার প্রথমে যে নামটি সকলের মনে আছে তা হল সাইকেল ম্যান অক্ষয় ভগৎ। ইতিপূর্বে তিনি সাইকেলে করে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। সাইকেলে ভ্রমণ যেমন তার অন্যতম একটি শখ, তেমনই আরও বেশ কিছু শখ রয়েছে তার।
তার মধ্যে একটি শখ হল পোস্ট কার্ড ও স্ট্যাম্প কালেকশন। আর এই শখের বসে এখনও পর্যন্ত প্রায় ১৭ টি দেশের পোস্ট কার্ড ও স্ট্যাম্প কালেকশন করেছেন তিনি। এ বিষয়ে সাইকেল ম্যান অক্ষয় ভগৎ বলেন, তিনি যখন কোনও দেশে যান সেখানে গিয়ে প্রথমেই সেই দেশের পোস্ট অফিসে যান এবং পোস্টকার্ড ও স্ট্যাম্প কালেকশন করেন। এখনও পর্যন্ত প্রায় ১৭ টি দেশের স্ট্যাম্প ও পোস্টকার্ড কালেকশন করেছেন। আগামী দিনে এগুলি নিয়ে সে একটি মিউজিয়াম তৈরি করতে চায়। পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চায় তার কালেকশন। কারণ তিনি মনে করেন এটা শুধু তার সম্পদ নয়  গোটা জেলার সম্পদ। ‌
advertisement
advertisement
সম্প্রতি পুরুলিয়া থেকে রাশিয়া সাইকেল যাত্রা করে দেশে-বিদেশে সকলের কাছে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করেছেন সাইকেল ম্যান অক্ষয় ভগৎ। তার এই কর্মকাণ্ড সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। নিজের শখ পূরণ করতে তিনি সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন। তারই মধ্যে এই পোস্টকার্ড ও স্টাম্প কালেকশন তার অন্যতম নেশা হয়ে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সযত্নে সেগুলিকে আগলে রেখেছেন তিনি। কারণ তিনি চান পরবর্তী প্রজন্ম এইগুলি থেকে শিক্ষা গ্রহণ করুক। তিনি সকলের কাছে এই বার্তাই তুলে দিচ্ছেন, শখ পূরণ করতে গেলে অর্থ নয় ইচ্ছের প্রয়োজন। আজ বহু মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Cycle Man: পুরুলিয়া টু রাশিয়া! সাইকেল সওয়ারি বুরদার যুবকের পকেটে নয়া চমক, লক্ষ্য এবার বিরল মিউজিয়াম
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement