advertisement

School Car Accident: পলাশিতে ডাম্পারের নিচে ঢুকে গেল পুলকার! ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ শিশু, আশঙ্কাজনক ১

Last Updated:

School Car Accident: মুর্শিদাবাদের তেঘরিয়া-নাজিরপুর এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ১৫ জন পড়ুয়া। গুরুতর জখম অবস্থায় ১১ জন ছাত্রছাত্রী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ডাম্পারের সঙ্গে স্কুল বাসের দুর্ঘটনা
ডাম্পারের সঙ্গে স্কুল বাসের দুর্ঘটনা
পলাশি, মৈনাক দেবনাথ: মুর্শিদাবাদের তেঘরিয়া-নাজিরপুর থেকে একটি বেসরকারি গাড়িতে স্কুলে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার ১৫ পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় ১১ ছাত্রছাত্রী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, আহত পড়ুয়ারা সকলেই নার্সারি বিভাগ থেকে ষষ্ঠ শ্রেণিতে পাঠরতা। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার সীমান্তবর্তী পলাশি ফুলবাগান মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো এদিন সকালে মুর্শিদাবাদের তেঘরিয়া-নাজিরপুর এলাকার প্রায় ১৫ ছাত্রছাত্রী একটি ভাড়া করা স্কুল গাড়িতে নদিয়ার পলাশিতে অবস্থিত ‘লিটল ডায়মন্ড অ্যাকাডেমি’ নামে এটি বেসরকারি স্কুলে ক্লাস করতে যাচ্ছিল। মঙ্গলবার সকালে ওই ছাত্র-ছাত্রীরা যখন ভাড়া করা ‘ম্যাজিক ভ্যানে’ করে স্কুলে যাচ্ছিল সেই সময় পলাশি ফুলবাগান মোড়ের কাছে স্কুল গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ বাগদায় প্রার্থী সোমা ঠাকুর, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক! কে এই সোমা? বিজেপির চতুর্থ তালিকায় ১৩ প্রার্থীর নাম
বেসরকারি ওই স্কুলের সহকারী শিক্ষক তোফাজ্জল মণ্ডল জানান, “প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সকালেও তেঘরিয়া-নাজিরপুর থেকে প্রায় ১৫ ছাত্র-ছাত্রী একটি ম্যাজিক ভ্যানে করে স্কুলে আসছিল। তারা যখন পলাশি-ফুলবাগান মোড়ে এসে পৌঁছয়, সেই সময় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়ে স্কুল গাড়িটির।” তিনি জানান, “আসন্ন নির্বাচনের জন্য ফুলবাগান মোড়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে নাকা তল্লাশি চালানো হচ্ছে। ডাম্পার গাড়িতে তল্লাশি চালানোর জন্য পুলিশকর্মীরা সেটিকে দাঁড় করিয়েছিলেন। হঠাৎ করেই ডাম্পারটি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ায় স্কুল ভ্যানটি সময় মতো ব্রেক করতে পারেননি এবং সজোরে গিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ এপ্রিলে শুধু ছুটি আর ছুটি…! লং উইকেন্ড কোন সপ্তাহে? রইল স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধের সম্পূর্ণ তালিকা
এই ঘটনায় স্কুলের গাড়িতে থাকা প্রায় ১৫ জন ছাত্রছাত্রীর আঘাত লাগে। চারজন ছাত্র-ছাত্রীকে পলাশি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং তাদেরকে সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জন ছাত্রছাত্রীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য আনা হয়েছে। তবে ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন, দুর্ঘটনার শিকার স্কুল গাড়িটির মালিকানা ওই স্কুলের নয়। ছাত্রছাত্রীদের অভিভাবকরা ওই গাড়িটি ভাড়া করে তাদের সন্তানদের স্কুলে পাঠাতেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
School Car Accident: পলাশিতে ডাম্পারের নিচে ঢুকে গেল পুলকার! ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ শিশু, আশঙ্কাজনক ১
Next Article
advertisement
পাকিস্তানে মৃত জইশ-প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ার! মৃত্যুর কারণে ধোঁয়াশা
পাকিস্তানে মৃত জইশ-প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ার! মৃত্যুর কারণে ধোঁয়াশা
  • জইশ-ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই মহম্মদ তাহির আনোয়ার মৃত

  • মৃত্যুর কারণ সম্পর্কে এখনও সঠিক কিছুই জানা যায়নি

  • মাসুদ আজহারের পাঁচ ভাইয়ের মধ্যে একজন হলেন মৃত তাহির আনোয়ার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement