Iran Israel Conflict: তেল ডিপোতে হামলার জবাব! ভারতের সঙ্গে সংযুক্ত ইজরায়েলের হাইফা শোধনাগারে ইরানের হামলা... ক্রমশ বাড়ছে সংঘাত
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সংঘাতের শুরুতে হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং সরকারি কাঠামো। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে যে এখন এই সংঘাত ধীরে ধীরে অর্থনৈতিক অবকাঠামোর দিকেও বিস্তৃত হচ্ছে।
তেহরান: বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে সংঘাত। উত্তপ্ত হচ্ছে গোটা পৃথিবী। গত কয়েক ঘণ্টায় ইরান, ইজরায়েলের হাইফায় বড় ধরনের হামলা চালিয়েছে। অবশ্য ইজরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্রটি ‘খোলা জায়গায়’ পড়েছে। ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ও কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলি হাইফায় ইজরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে আঘাত করেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা শনিবার হাইফা উপসাগরে অবস্থিত বাজান গ্রুপের তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির মতে, ইরানের জ্বালানি খাতে মার্কিন-ইজরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছিল।
আরও পড়ুন: ‘দয়া করে নিজের কাজ করুন’! রাশিয়ার তেল কেনা নিয়ে ‘অনুমতি’ বিতর্কে আমেরিকাকে কড়া জবাব কমল হাসানের
advertisement
advertisement
ইরান-ইজরায়েলের যুদ্ধ ক্রমেই চরম আকার নিচ্ছে। ইতিমধ্যেই একটি গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে, তেহরানের আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি সংরক্ষণাগারগুলিতে সাম্প্রতিক ইজরায়েলি হামলা ইরানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই হামলার ফলে দেশের ভেতরে জ্বালানি বিতরণ ব্যবস্থা, পরিবহণ এবং বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন নিয়ে ইজরায়েল তেহরানের কাছাকাছি থাকা একাধিক বৃহৎ জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ও ডিপোকে লক্ষ্য করে হামলা চালায়। এসব ডিপোতে বিপুল পরিমাণে পেট্রোল, ডিজেল এবং সামরিক জ্বালানি মজুত রাখা হয়, যা রাজধানী তেহরানসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা হয়। বিশ্লেষকদের মতে, এই হামলার উদ্দেশ্য শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং ইরানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে দুর্বল করে দেওয়া।
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ডিপোতে হামলা হলে শুধু সামরিক যানবাহন বা সেনা সরঞ্জামের জ্বালানি সরবরাহই নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। কারণ তেহরানের মতো জনবহুল শহরে গণপরিবহণ, ব্যক্তিগত যানবাহন, শিল্প কারখানা এবং বিদ্যুৎকেন্দ্র—সবই জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 3:24 PM IST











