advertisement

Kamal Haasan slams Donald Trump: 'দয়া করে নিজের কাজ করুন'! রাশিয়ার তেল কেনা নিয়ে 'অনুমতি' বিতর্কে আমেরিকাকে কড়া জবাব কমল হাসানের

Last Updated:

Kamal Haasan slams Donald Trump: রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকাকে কড়া জবাব কমল হাসানের! কী লিখলেন তিনি?

ট্রাম্পকে জবাব কমল হাসানের
ট্রাম্পকে জবাব কমল হাসানের
কলকাতা: বিশ্ব বাজারে তেলের দাম চড়চড়িয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানির দর নিয়ন্ত্রণে রাখতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ‘অনুমতি’ দিয়েছে আমেরিকা। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকার ‘অনুমতি’ প্রদানের দাবি ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। মার্কিন প্রশাসনের এই মন্তব্যকে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন দেশের বিশিষ্ট জননেতা ও অভিনেতা কমল হাসান।
সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত কোনও বিদেশি শক্তির নির্দেশে চলে না। নিজের পোস্টে কমল হাসান লেখেন, ‘প্রিয় প্রেসিডেন্ট মহোদয়, আমরা, ভারতের জনগণ, একটি স্বাধীন ও সার্বভৌম জাতির মানুষ। আমরা আর বিদেশিদের থেকে আদেশ গ্রহণ করি না। দয়া করে আপনি নিজের কাজ নিয়ে মাথা ঘামান। সার্বভৌম দেশগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী বিশ্ব শান্তির একমাত্র ভিত্তি। আমরা আপনার দেশ এবং এর জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’
advertisement
আরও পড়ুন: দুয়ারে গ্রীষ্ম, বিরক্তিকর গরমে যদি ফ্যানের হাওয়া গায়েই না লাগে? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা
প্রসঙ্গত, ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে আইআরজিসি। তাই হরমুজ প্রণালীতে শ’য়ে শ’য়ে ট্যাঙ্কার আটকে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম রকেট গতিতে উর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ‘ছাড়’ দেয় আমেরিকা। ভারতকে রাশিয়ার তেল কিনতে বলে আমেরিকা ইতিমধ্যেই একটি ‘নির্দেশিকা’ জারি করেছে। তাতে বলা হয়েছে, ইতিমধ্যেই যে রাশিয়ান তেল সাগরে রয়েছে, তা কিনতে পারে ভারতীয় শোধনাগারগুলি।
advertisement
advertisement
আমেরিকার এই ‘অনুমতি’ দেওয়ার দাবিকে কার্যত নস্যাৎ করেছে ভারত সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে:
• ভারত বর্তমানে ২৭টির বদলে ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে।
• জাতীয় স্বার্থ রক্ষা করতে ভারত সেই দেশ থেকেই তেল কিনবে যেখানে প্রতিযোগিতামূলক এবং সাশ্রয়ী দাম পাওয়া যাবে।
advertisement
• সরকারি আধিকারিকদের মতে, রাশিয়ার তেল কেনার জন্য ভারত কখনোই কোনো দেশের অনুমতির উপর নির্ভর করেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kamal Haasan slams Donald Trump: 'দয়া করে নিজের কাজ করুন'! রাশিয়ার তেল কেনা নিয়ে 'অনুমতি' বিতর্কে আমেরিকাকে কড়া জবাব কমল হাসানের
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement