advertisement

BJP Candidates List: উত্তরপাড়ায় বিরাট চমক দিল বিজেপি! মীনাক্ষী-শীর্ষণ্যর সঙ্গে টক্করে 'কম্যান্ডো'! কে সেই প্রার্থী জানেন?

Last Updated:

BJP Candidates List: উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থী বাছাইয়ে চমকে দিল বিজেপি। মীনাক্ষী মুখোপাধ্যায় ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির এবার কার লড়াই জানেন?

উত্তরপাড়ায় কে প্রার্থী বিজেপির?
উত্তরপাড়ায় কে প্রার্থী বিজেপির?
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে কেন্দ্রগুলি ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে, তার মধ্যে অন্যতম উত্তরপাড়া। প্রার্থী বদল হোক কিংবা ভোটের হারের ওঠানামা, উত্তরপাড়া আসনটি বরাবরই নজরকাড়া। শ্রীরামপুর সংসদ এলাকার অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থীতেও চমক থাকছে বারবার। মীনাক্ষী মুখোপাধ্যায় CPIM-এর টিকিটে এই কেন্দ্রে লড়ছেন। জল্পনায় উঠে আসছিল ‘তৃণমূলের পাঁচালি’ গেয়ে চর্চিত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর নাম। কিন্তু জল্পনা মিলল না। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। শীর্ষাণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। কিন্তু বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে তীব্র জল্পনা ছিল। অবশেষে বুধবার বাংলার আরও ১৯ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর তাতে উত্তরপাড়ার প্রার্থী হিসেবে উঠে এল দীপাঞ্জন চক্রবর্তীর নাম। প্রাক্তন এনএসজি কম্যান্ডো দিনকয়েক আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার উত্তরপাড়া থেকে তাঁকেই প্রার্থী করল বিজেপি। ফলে উত্তরপাড়ার লড়াই হয়ে উঠল আরও কঠিন।
বাংলার নিরাপত্তা নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন দীপাঞ্জন। সংবাদমাধ্যমে বারবার সরব হয়েছেন তা নিয়ে। বলেছিলেন, ‘বাংলায় জিহাদি কার্যকলাপের উত্থান হয়েছে’। বেশ কিছু জেলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে’। রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে’।” এর কিছুদিন পরেই বিজেপিতে যোগদান করেন দীপাঞ্জন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অনুপ ঘোষাল পেয়েছিলেন ১ লক্ষ ৪ হাজার ৭৫৩ ভোট। পরিসংখ্যান ৫৯.৭৭%। দ্বিতীয় স্থানে ছিলেন CPIM প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। পেয়েছিলেন ৬১ হাজার ৫৬০ ভোট। যা হয় ৩৫.১২%। BJP-র প্রণব চক্রবর্তী পেয়েছিলেন ৬ হাজার ১৬১ ভোট। পরিসংখ্যান ৩.৫২%।
২০১৬ সালে তৃণমূলের প্রবীর ঘোষাল পেয়েছিলেন ৮৪ হাজার ৯১৮ ভোট। পরিসংখ্যান ৪৪.৮৯%। দ্বিতীয় স্থানে ছিলেন CPIM প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। পেয়েছিলেন ৭২ হাজার ৯১৮ ভোট। পরিসংখ্যান ৩৮.৫৫%। তৃতীয় স্থানে BJP প্রার্থী পেয়েছিলেন কৃষ্ণা ভট্টাচার্য। ভোটের হার ছিল ১২.৫২%।
advertisement
২০২১ সালে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক পেয়েছিলেন ৯৩ হাজার ৮৭৮ ভোট। ভোটের হার ছিল ৪৬.৯৬%। BJP প্রার্থী প্রবীর কুমার ঘোষাল দ্বিতীয় স্থানে ছিলেন। পেয়েছিলেন ৫৭ হাজার ৮৮৯ ভোট। ভোটের হার ছিল ২৮.৯৬%। CPIM তৃতীয় স্থানে। প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৪২ হাজার ৭১৮ ভোট। পরিসংখ্যান ২১.৩৭%। তাৎপর্যপূর্ণ বদল ঘটেছে এই ৩ বিধানসভা নির্বাচনে। প্রার্থী বদল হয়েছে তৃণমূলের। তবে ২০১১ সালের তুলনায় ২০১৬ সালে শাসকদলের ভোটের হার কমেছে ১৪.৮৮%। গত বিধানসভায় কাঞ্চন মল্লিক ২.০৭% ভোটের হার বাড়িয়েছিলেন ঠিকই তবে স্থানীয় ভোটারদের অধিকাংশই তাঁর কাছে খুশি নন বলে খবর। বিধায়ককে এলাকায় দেখা যায় না বলেও অভিযোগ রয়েছে। এর মাঝেই ইমন চক্রবর্তীর নাম উঠে আসে জল্পনায়। সম্প্রতি বঙ্গবিভূষণ পুরস্কার নেওয়ার পাশাপাশি তৃণমূলের ‘পাঁচালি’ গেয়েও ট্রোলের শিকার হয়েছেন এই সঙ্গীতশিল্পী। তবুও রাজ্য সরকারের নানাবিধ অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। তাই তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু এ বার প্রার্থী করা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Candidates List: উত্তরপাড়ায় বিরাট চমক দিল বিজেপি! মীনাক্ষী-শীর্ষণ্যর সঙ্গে টক্করে 'কম্যান্ডো'! কে সেই প্রার্থী জানেন?
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement