Bangladesh News: ফের বাংলাদেশে নিশানায় সংখ্যালঘুরা, কুমিল্লায় মন্দিরে বিস্ফোরণ! পুরোহিত-সহ আহত ৪
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh News: বাংলাদেশের কুমিল্লায় একটি মন্দিরে বোমা বিস্ফোরণ। আহত চারজন। কী কারণে এবং কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা: বাংলাদেশের কুমিল্লায় ফের সংখ্যালঘুরা নিশানায়। কুমিল্লার একটি মন্দিরে দুষ্কৃতীদের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিত-সহ চারজন আহত হয়েছেন। শুধু ওই মন্দিরেই নয়, পালিয়ে যাওয়ার সময়ে একটি বৌদ্ধ মন্দিরের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা।
কী কারণে এবং কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার সুনিশ্চিত করার বার্তা দিয়েছিলেন তারেক রহমান। তাঁর ওই বার্তা দেওয়ার এক মাসের মধ্যেই বিস্ফোরণ হল কুমিল্লা শহরে একটি মন্দিরে।
আরও পড়ুন: আচমকা ট্রেনের কামরায় মহিলাকে দেখতে উপচে পড়ল ভিড়! স্টপেজ ছাড়াই ট্রেন থামল বেলদায়, তারপর? খুশির খবর
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরপাড়া শিব মন্দিরে সন্ধ্যায় শনিপূজা করছিলেন পুরোহিত-সহ কয়েকজন। এ সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা একজন ব্যাগ হাতে ওই মন্দিরে প্রবেশ করেন। তার পাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এরপরই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে থাকা পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মন্দিরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
আরও পড়ুন: অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল, গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! হতবাক অনুরাগীরা
শুধু ওই শিব মন্দিরেই নয়, আশপাশের এলাকাতেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে আহত হয়েছেন মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী। পাশাপাশি, পাশের রাস্তায় আরও দুটি ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের ভর্তি করা হয়েছে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ’ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। কী কারণে এবং কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।’ রাতে ঘটনাস্থলে এসে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মন্দির থেকে পাওয়া বিস্ফোরণের কিছু জিনিস ও একটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’ আহতদের প্রাথমিক চিকিৎসার পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 9:39 AM IST









