প্রত্যাশিত ভাবেই পানিহাটি কেন্দ্রে আরজি কর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মাকে প্রার্থী করল বিজেপি৷ বুধবার তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ সেই তালিকাতেই পানিহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করল বিজেপি৷ প্রসঙ্গত কয়েক দিন আগেই অভয়ার মা জানিয়েছিলেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হতে চান৷ অভয়ার মা জানিয়েছিলেন, তিনি নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন৷ অভয়ার মা দাবি করেছিলেন, মেয়ের জন্য ন্যায়বিচার পেতে হাতে ক্ষমতা পেতেই বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷



