advertisement

Jaishankar: ভারত পাকিস্তানের মতো 'দালাল' দেশ নয়, সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Last Updated:

Jaishankar: আমেরিকা এবং ইরানের মধ্যে ‘দূত’ পাকিস্তান৷ যুদ্ধে রত দুই দেশ এখনও মুখোমুখি বসেনি৷ তবে তৃতীয় পক্ষ হয়ে পাকিস্তানের মাধ্যমেই বার্তা চালাচালি হচ্ছে৷ এদিন সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন, “ভারত পাকিস্তানের মতো কোনও দালাল বা ব্রোকার দেশ নয়।”

ভারত পাকিস্তানের মতো 'দালাল' দেশ নয়, সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
ভারত পাকিস্তানের মতো 'দালাল' দেশ নয়, সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
নয়াদিল্লি: ইরান এবং আমেরিকার যুদ্ধের মাঝে পাকিস্তানের তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্ততাকারীর ভূমিকাকে তীব্র কটাক্ষ ভারতের৷ এদিন সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন, “ভারত পাকিস্তানের মতো কোনও দালাল বা ব্রোকার দেশ নয়।”
বুধবার সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিরোধী নেতারা অভিযোগ তোলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে।
advertisement
advertisement
এর জবাবে জয়শঙ্কর পরিষ্কার করে দেন, ভারত এই ধরনের মধ্যস্থতাকারী ভূমিকায় বিশ্বাসী নয় এবং নিজেদের কূটনীতিকে কোনওভাবেই লেনদেনভিত্তিক ‘ব্রোকারেজ’-এ পরিণত করবে না। সূত্রের খবর, জয়শঙ্কর আরও উল্লেখ করেন যে, এই ধরনের ভূমিকায় পাকিস্তানের অংশগ্রহণ নতুন নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৮১ সাল থেকেই ইসলামাবাদ এই অঞ্চলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে।
advertisement
প্রসঙ্গত, আমেরিকা এবং ইরানের মধ্যে ‘দূত’ পাকিস্তান৷ যুদ্ধে রত দুই দেশ এখনও মুখোমুখি বসেনি৷ তবে তৃতীয় পক্ষ হয়ে পাকিস্তানের মাধ্যমেই বার্তা চালাচালি হচ্ছে৷ আগামী দিনে পাকিস্তানের মাটিতে দু’দেশকে মুখোমুখিও বসাতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তাতে সায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ ইসলামাবাদের এই মধ্যমণি হয়ে ওঠার পরেই নরেন্দ্র মোদির সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা৷
advertisement
বিরোধী শিবিরের অভিযোগ, বিশ্বমঞ্চে কূটনৈতিক পরিসর ক্রমশ হারাচ্ছে ভারত৷ বিরোধীদের মতে, একসময় আঞ্চলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত ভারত এখন “সাইডলাইনে” চলে গিয়েছে৷ বিরোধীদের দাবি, এর জন্য দায়ী বর্তমান কেন্দ্রে আসীন সরকারের “কৌশলগত নীরবতা” এবং বাড়তে থাকা “কূটনৈতিক অদৃশ্যতা”৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jaishankar: ভারত পাকিস্তানের মতো 'দালাল' দেশ নয়, সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Next Article
advertisement
Panihati Assembly Seat: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতানই এবার তাঁর প্রতিপক্ষ!'আমি জিতলে পানিহাটি জিতবে', বললেন অভয়ার মা
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতানই এবার তাঁর প্রতিপক্ষ!'আমি জিতলে পানিহাটি জিতবে', বললেন অভয়ার মা
  • পানিহাটিতে এবার অভয়ার মায়ের প্রতিপক্ষ কলতান দাশগুপ্ত৷

  • আরজি কর আন্দোলনে সক্রিয় ছিলেন কলতান, গ্রেফতারও হন৷

  • পানিহাটিতে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement