advertisement

School Student Accident: স্কুল থেকে আর ফেরা হল না খুদের, বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় পিষে দিল ঘাতক লরি

Last Updated:

School Student Accident: অভিযোগ, প্রতিদিনই এই রাস্তায় শয়ে শয়ে ডাম্পার ও লরি বেপরোয়া গতিতে চলাচল করে। অতিভারী যানবাহনের দৌরাত্ম্যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের তরফে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অ্যাক্সিডেন্টে খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু
অ্যাক্সিডেন্টে খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু
কলকাতা: ধূপগুড়ির ময়নাতলি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।পুলিশকে ঘিরে বিক্ষোভ। এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ বিক্ষোভকারীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাগুমমাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকা থেকে একটি বেপরোয়া লরি এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়ক পারাপার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাবা-মেয়ে কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির, স্কুল পড়ুয়া শিশুটির নাম মিষ্টু ঘটক । গুরুতর জখম অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রতিদিনই এই রাস্তায় শয়ে শয়ে ডাম্পার ও লরি বেপরোয়া গতিতে চলাচল করে। অতিভারী যানবাহনের দৌরাত্ম্যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের তরফে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিন দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি সংযোগকারী এশিয়ান হাইওয়ে ৪৮ অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে ক্ষুব্ধ জনতা ধূপগুড়ি থানার আইসিকে ঘিরে বিক্ষোভ দেখায়।
advertisement
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার আগে দ্রুতগতির ওই লরিটিকে থামানোর চেষ্টা করেছিলেন এলাকাবাসী, কিন্তু গাড়িটি পালিয়ে যায়। পরে জলঢাকা ব্রিজের কাছে ট্রাফিক পুলিশকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। এর জেরেই ক্ষোভ আরও বাড়ে।
উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই সভাস্থল থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে বেপরোয়া ডাম্পার ও ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার হবে।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলিশ আধিকারিকরা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
Rocky Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
School Student Accident: স্কুল থেকে আর ফেরা হল না খুদের, বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় পিষে দিল ঘাতক লরি
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement