advertisement

TMC: প্রতিদিন ২৫ কিমি হাঁটছেন...পদযাত্রার প্রচারেই ঘাসফুল ফোটানোর আশা! বড় দাবি বেচারামের

Last Updated:

WB Assembly Election: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার, কখনও কখনও ৩০ কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটেই প্রচার চালাচ্ছেন বলে তিনি জানালেন। 

হুগলি 
হুগলি 
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন  বেচারাম মান্না। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার, কখনও কখনও ৩০ কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটেই প্রচার চালাচ্ছেন বলে তিনি জানালেন। তাঁর কথায়, এই পদযাত্রার মাধ্যমেই তিনি সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পারছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে পারছেন।
বেচারাম জানান, সারা বছরই তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সেই কারণেই এবারের প্রচারে মানুষের বিপুল সাড়া পাচ্ছেন বলে দাবি তাঁর। মানুষের চোখে-মুখে উৎসাহ ও সমর্থনের ছাপ স্পষ্ট, এমনটাই মনে করছেন তিনি। এই উষ্ণ অভ্যর্থনা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে বলেও জানান বেচারাম মান্না।
advertisement
advertisement
তিনি বলেন, “হেঁটে প্রচার করলে মানুষের কাছে পৌঁছনো সহজ হয়। প্রত্যেক বাড়িতে যাওয়া যায়, সবার সঙ্গে কথা বলা যায়।” এই সরাসরি যোগাযোগই তাঁর প্রচারের মূল শক্তি বলে মনে করেন তিনি। মানুষের সমস্যার কথা শোনা এবং তা সমাধানের আশ্বাস দেওয়াকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।একইসঙ্গে, সিঙ্গুরের মানুষ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখবেন বলেও আশাবাদী তিনি।
advertisement
তাঁর দাবি, গতবারের থেকেও বেশি ব্যবধানে জয়লাভ করা সম্ভব হবে, কারণ মানুষের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। সব মিলিয়ে, পদযাত্রাকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর এই প্রচার কৌশলকে সফল বলেই মনে করছেন  বেচারাম মান্না। তাঁর বিশ্বাস, এই পরিশ্রম এবং মানুষের সমর্থনই আসন্ন নির্বাচনে বড় সাফল্য এনে দেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
TMC: প্রতিদিন ২৫ কিমি হাঁটছেন...পদযাত্রার প্রচারেই ঘাসফুল ফোটানোর আশা! বড় দাবি বেচারামের
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement