CPIM: মিষ্টির প্যাকেট হাতে কালী পুজোয় সিপিএম প্রার্থী, বলাগড়ে ফিরে এল সুভাষ স্মৃতি!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
হুগলির বলাগড় কেন্দ্রে সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন পেশায় স্কুল শিক্ষক বিকাশ গোলদার৷ বুধবার সন্ধ্যায় হঠাৎ কালীপুজোর অনুষ্ঠানে হাজির হন তিনি৷
সোমনাথ ঘোষ, বলাগড়: হাতে পুজো দেওয়ার জন্য মিষ্টির প্যাকেট৷ গলায় লাল উত্তরীয়৷ প্রচারে বেরিয়ে সেই ফাঁকেও মা কালীকে পুজোও দিয়ে নিলেন সিপিএম প্রার্থী৷
ভোটের প্রচারে জনতার মন জয়ে কী না করছেন প্রার্থীরা৷ কেউ বাড়িতে ঢুকে রুটি বেলে দিচ্ছেন, কেউ আবার দাড়ি কামিয়ে দিচ্ছেন৷ সিপিএম নেতাদের প্রকাশ্যে ধর্মাচারণ নিয়ে বিতর্ক বহু দিনের৷ যদিও ভোটের ময়দানে সেই টানাপোড়েনে থাকলেন না বলাগড়ের সিপিএম প্রার্থী বিকাশ গোলদার৷
হুগলির বলাগড়ের সুখুড়িয়াতে বার্ষিক শ্মশান কালী পূজা হয় প্রতি বছর। এবার বিধানসভা ভোটের আবহে সেই পুজো চলছে। বলাগড়ের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিকাশ গোলদার সেই কালী পুজোয় গিয়ে জনসংযোগ করেন বুধবার সন্ধ্যায়।
advertisement
advertisement
শুধু পুজো প্রাঙ্গনে হাজির হওয়াই নয়, রীতিমতো পূজারির হাতে সন্দেশের প্যাকেট ধরিয়ে ঠাকুর প্রণাম করেন সিপিএম প্রার্থী। পুজোয় উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গলায় লাল উত্তরীয় নিয়েই চলে শুভেচ্ছা বিনিময়। মাইক হাতে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেও দেখা যায় ব্যান্ডেল বিদ্যামন্দিরের শিক্ষক বাম প্রার্থীকে।
প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী একবার তারপীঠে গিয়ে পুজো দিয়েছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সিপিএমের অন্দরেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল৷ ভোটের ময়দানে নেমে অবশ্য ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন না বাম প্রার্থীরা৷
advertisement
উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও প্রচারে বেরিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে যজ্ঞে ঘি দিয়েছিলেন। এবার বলাগড়ের বিকাশ গোলদার কালী পুজো দিলেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 3:07 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
CPIM: মিষ্টির প্যাকেট হাতে কালী পুজোয় সিপিএম প্রার্থী, বলাগড়ে ফিরে এল সুভাষ স্মৃতি!









