advertisement

Election Commssion: আরামবাগ মেডিক্যাল কলেজের ৩৪ জন চিকিৎসককে ভোটের ডিউটি! স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা

Last Updated:

Election Commssion: ভোটের ডিউটির জন্য সরকারি কর্মীদের সঙ্গে এবার ডাক পড়ল চিকিৎসকদের। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

জেলাশাসককে বদলি
জেলাশাসককে বদলি
আরামবাগ: ভোটের ডিউটির জন্য সরকারি কর্মীদের সঙ্গে এবার ডাক পড়ল চিকিৎসকদের। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
একই হাসপাতালের এত জন চিকিৎসককে তুলে নিলে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। এই বিষয়ে স্থানীয়দের চিকিৎসা পরিষেবা পেতে অসুবিধায় পড়তে হতে পারে। এই নিয়ে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন।
advertisement
advertisement
চিকিৎসক মহলেও এই নিয়ে চর্চা শুরু হয়েছে। চিকিৎসকরা অন্যান্যদের মতো সরকারি চাকরি করলেও তাঁদের সাধারণত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে ব্যবহার করতে দেখা যায় না। কিন্তু জ্ঞানেশ কুমারের কমিশন এবার চিকিৎসকদের ব্যবহার করায়।
আরও পড়ুন: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের
এই প্রসঙ্গে সরব হন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ। তিনি জানান, হাসপাতালের ডাক্তারদের যদি তুলে নেয় কমিশন তাহলে খুব স্বাভাবিকভাবেই হাসপাতাল অচল হয়ে যায়। এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। তবে সমালোচনার মুখে এবার কমিশন কী পদক্ষেপ করে সেটাই দেখার। বিভিন্ন পেশার মানুষদের নির্বাচনের কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে এবার চিকিৎসকদের এই কাজে লাগানোয় চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারাও।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election Commssion: আরামবাগ মেডিক্যাল কলেজের ৩৪ জন চিকিৎসককে ভোটের ডিউটি! স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement