IMD North Bengal Weather Update: উত্তরবঙ্গে আবহাওয়ার ব্যাপক বদল! আজ কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি? জানালো হাওয়া অফিস
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Madhab Das
Last Updated:
North Bengal Weather Today: চৈত্র আসার আগেই উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় রদবদল। আজ উত্তরবঙ্গের ওপরের কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি জেলাগুলোতে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও সমতলে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
1/6

সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে ঘূর্ণাবর্ত বয়ে যাওয়ার ফলে রাজ্যের অধিকাংশ জেলাতেই আবহাওয়ায় ব্যাপক বদল এসেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের বেশকিছু জেলার ক্ষেত্রে টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে চলুন দেখে নেওয়া যাক আজ মঙ্গলবার উত্তরবঙ্গের কোন জেলায় কী হতে চলেছে।
advertisement
2/6
শিলিগুড়িতে এদিন সকালের দিকে কুয়াশা ও হালকা রোদের মিশেল লক্ষ্য করা গিয়েছে। ঠান্ডা নেই বললেই চলে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রায় ২২ ডিগ্রি। আজ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস।
advertisement
3/6
দার্জিলিংয়ের আকাশ মেঘলা, সঙ্গে হালকা কুয়াশা রয়েছে। বজায় রয়েছে ঠান্ডার মোড। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
advertisement
4/6
দার্জিলিংয়ের মতোই কালিম্পং আকাশ মেঘলা, এছাড়াও কুয়াশাচ্ছন্ন পাহাড় এখন অন্যরকম পরিবেশ তৈরি করেছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজ দার্জিলিংয়ের মতোই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
সকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/6
উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে আপাতত আজ ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD North Bengal Weather Update: উত্তরবঙ্গে আবহাওয়ার ব্যাপক বদল! আজ কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি? জানালো হাওয়া অফিস