advertisement

'এবার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে...', মা কালী সবাইকে আশীর্বাদ দিক, কালীঘাটে পুজো দিয়ে বললেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

Last Updated:
Gyanesh Kumar Election Commissioner: 'মা কালী সবাইকে আশীর্বাদ দিক বাংলা এবং দেশের ভাল হোক' কালীঘাটে পুজো দিয়ে বললেন জ্ঞানেশ কুমার। আশ্বাস দিলেন নিরাপদ ও উৎসবমুখর ভোটের। আর কী বললেন নির্বাচন কমিশনার?
1/7
কালীঘাটে পুজো দিলেন জ্ঞানেশ কুমার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবে এই সফরে। গতকাল রাতে কলকাতা পৌঁছনোর পরেই দমদম বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান ইসির টিম। আজ সকালে কালীঘাটে পুজো দিলেন জ্ঞানেশ কুমার।

2/7
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার কালীঘাটে মায়ের পুজো দেন। নিজে হাতে করেন আরতি। সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। ছিলেন প্রতিনিধি দলের অন্যান্যরা। এদিন পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমার বলেন,
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার কালীঘাটে মায়ের পুজো দেন। নিজে হাতে করেন আরতি। সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। ছিলেন প্রতিনিধি দলের অন্যান্যরা। এদিন পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানের কুমার বলেন, "মা কালী সবাইকে আশীর্বাদ দিক বাংলা এবং দেশের ভাল হোক।"
advertisement
3/7
জ্ঞানেশ কুমারের কালীঘাটে পুজো দিতে যাওয়ার জন্য আগে থেকে কালীঘাট চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল কলকাতা পুলিশ। প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল, কোনও রকম গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

4/7
প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সাউথ নিজে৷ যাতে কোনও রকমভাবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তাই আগে থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল মন্দির চত্বর।

5/7
তবে কড়া নিরাপত্তা বলয় সত্ত্বেও বেশ কিছু মানুষকে জড়ো হয়ে কালো পতাকা দেখতে দেখা যায়৷ ওঠে গো ব্যাক স্লোগান। প্রসঙ্গত, গতকাল রাতেও জ্ঞানেশ কুমারদের কনভয় ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সেখানে বিক্ষোভ দেখান সিপিএমের নেতা-কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান।

6/7
সূত্রের খবর, ৯ মার্চ অর্থাৎ আজ প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই সফর শুরু করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ক্ষতিতে দেখবে ভোট প্রস্তুতির প্রক্রিয়া। ৯ মার্চ অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

7/7
এরপর আজই দুপুর একটা থেকে বিভিন্ন জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করবে সন্ধ্যে পর্যন্ত। মঙ্গলবার অর্থাৎ ১০ মার্চ কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।