advertisement

Murshidabad News: মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা! টোটো-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত শিশু-সহ ২, আহত অনেক

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে ডাম্পার ও টোটোর সংঘর্ষে শিশু-সহ ২ জনের মৃত্যু। আহত অনেক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা।

টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ
টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্যে সড়ক বা জাতীয় সড়কের উপর টোটো চলাচল নিষিদ্ধ। আর টোটো চালাতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদ জেলাতে। টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্য হল এক শিশু-সহ দু’জনের। আহত পাঁচ মহিলা-সহ আরও একজন। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাদশাহী সড়কে মুর্শিদাবাদের বড়ঞা থানার ফতেপুর মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জলেমান সেখ। বাড়ি বীরভূমের সাওগ্রামের বাসিন্দা। এছাড়াও মৃত্যু হয়েছে নাসরিন খাতুন (৮) নামের এক শিশুর।
জানা গিয়েছে, সুন্দরপুর থেকে যাত্রী নিয়ে ডাকবাংলোর দিকে আসছিল টোটো। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারলে টোটোটি একই দিক থেকে আসা একটি গ্যাস ট্রাঙ্কারে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। বাকিদের অবস্থাও সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে, ঘাতক ডাম্পারটি পালিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্রাঙ্কার ও টোটো আটক করেছে বড়ঞা থানার পুলিশ।
advertisement
advertisement
জানা গিয়েছে, আহতরা বৈদ্যনাথপুর, চৈৎপুর ও নাঙ্গলহাটার বাসন্দা বলে জানিয়েছে পুলিশ। আহতদের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহ দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় ডাম্পারের অতিরিক্ত দ্রুত গতিতে যাওয়ার কারণেই প্রায় দিন ঘটে দুর্ঘটনা। আজকেও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা! টোটো-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত শিশু-সহ ২, আহত অনেক
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement