advertisement

Siliguri News: মদের দোকানে চুরি করতে এসে লোভ সামলাতে পারল না চোর! জমিয়ে সুরাপান, সাবাড় ক্যাশবাক্সের ৪৫ হাজার নগদ

Last Updated:
Siliguri News: আমাইদিঘি এলাকায় চুরি করতে এসে মদের আসর বসায় চোর। মদের দোকান থেকে নগদ ৪৫ হাজার টাকা লুঠ করে পালালো তারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
1/5
চুরির ঘটনা, লুটপাট এসব নতুন কিছু নয়, সবই শোনা যায়! কিন্তু লুঠের পর দোকানের মধ্যেই বসে মদের আসর! এমন ঘটনা দেখা যায় না, তবে এবার এমনই দুঃসাহসিক ঘটনার সাক্ষী থাকল ফুলবাড়ি সংলগ্ন আমাইদিঘি এলাকা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)

2/5
শনিবার রাত সাড়ে ন'টা নাগাদ প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরেন মদের দোকানের মালিক চিরঞ্জিত দাস। রবিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন, তালা ভাঙা এবং দরজা ভাঙা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে সবকিছু লণ্ডভণ্ড।

3/5
ক্যাশবাক্স ভেঙে প্রায় ৪৫ হাজার টাকা লুঠ করা হয়েছে। তবে ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল, দুষ্কৃতীরা লুটপাটের পর দোকানের মধ্যেই বসে মদ খেয়েছে! ছড়িয়ে-ছিটিয়ে থাকা বোতল ও এলোমেলো অবস্থা দেখে এমনটাই অনুমান মালিক ও স্থানীয়দের।

4/5
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, এক যুবক একাই এই কাণ্ড ঘটিয়েছে। তার পরিচয় জানা এবং তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

5/5
ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রাতের নিরাপত্তা আরও জোরদার করা হোক। পুলিশ আশ্বাস দিয়েছে, সিসিটিভির সূত্র ধরেই খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে। তবে প্রশ্ন উঠছে, এতটা দুঃসাহস দেখিয়ে দুষ্কৃতীরা কীভাবে নির্বিঘ্নে এমন কাণ্ড ঘটিয়ে পালাতে পারল! (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)