advertisement

KKR vs MI: কে জিততে পারে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী!

Last Updated:

KKR vs MI: ঠিন ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে কেকেআর। তার আগে মেগা ম্যাচ নিয়ে মুখ খুলে বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান।

কেকেআর বনাম এমআই
কেকেআর বনাম এমআই
অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে কেকেআর। তার আগে মেগা ম্যাচ নিয়ে মুখ খুলে বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান। তিনি মনে করছেন, রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এগিয়ে থাকতে পারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ম্যাচটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে ঘরের মাঠের সুবিধাও পাবে মুম্বই।
ইরফান পাঠানের মতে, এই ম্যাচে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারেন জসপ্রীত বুমরাহ। গত মরশুমে চোটের কারণে শুরুতে খেলতে পারেননি তিনি। তবে এবার শুরু থেকেই দলে থাকায় মুম্বইয়ের বোলিং অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। আর ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্স কতটা শক্তিশালী তাও স্মরণ করিয়ে দিয়েছেন পাঠান।
তিনি আরও বলেন, মুম্বই দলে একাধিক টি-২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রয়েছেন, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ভালো পারফরম্যান্স করতে পারে। প্রথম ম্যাচে হারার প্রবণতা কাটিয়ে ওঠার সুযোগও এবার তাদের সামনে রয়েছে। অন্যদিকে, রোহিত শর্মার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ইরফানের মতে, তাঁর ফিটনেস এখন আগের থেকে ভালো, তাই তাঁকে মাঠে বেশি সময় রাখা উচিত। এতে তাঁর ব্যাটিংয়ের ধারও বাড়বে এবং দল উপকৃত হবে।
advertisement
advertisement
কেকেআরের ক্ষেত্রে সঠিক দল গঠন করা বড় চ্যালেঞ্জ বলে মনে করে পাঠান। ফিন অ্যালেন, অজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিনের ওপর বড় দায়িত্ব থাকবে। পাশাপাশি বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে ভালো করতে হবে। বিশেষ করে পেস বোলিং বিভাগ কেমন করে, তার উপরই ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে বলে জানিয়েছেন তারকা অলরাউন্ডার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs MI: কে জিততে পারে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী!
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement