advertisement

Darjeeling News: পাহাড়ে ঘুরতে গিয়ে কলকাতার পর্যটকের রহস্যমৃত্যু! ঘুমের মধ্যেই সব শেষ, পরিবারে শোকের ছায়া

Last Updated:
Darjeeling News: পাহাড়ে ঘুরতে গিয়ে সব শেষ! সান্দাকফুতে বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের রহস্যমৃত্যু। আকস্মিক এই ঘটনায় পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
1/5
পাহাড়ের স্বপ্নভ্রমণ মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হল। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। মৃতের নাম ইমরান আলী (৩৯)। এই ঘটনায় পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলির নিরাপত্তা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)

2/5
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ মার্চ কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বাসিন্দা ইমরান আলি দার্জিলিং সফরে বের হন। ২৫ মার্চ শিলিগুড়ি হয়ে তিনি পৌঁছন মানেভঞ্জন, সেখানেই রাত কাটান। এরপর ২৬ মার্চ তিনি পৌঁছন টংলুতে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পরিকল্পনা বদলাতে বাধ্য হন।

3/5
২৭ মার্চ সন্দাকফু যাওয়ার ইচ্ছা থাকলেও স্থানীয়দের পরামর্শে তিনি টংলুতেই থেকে যান। শনিবার সকালে সহযাত্রীরা তাঁকে ঘুম থেকে ডাকতে গেলে কোনও সাড়া মেলেনি। দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে দেহ পাঠানো হয়।

4/5
এই ঘটনায় পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এর তরফে জানানো হয়েছে, মৃতদেহ কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।

5/5
তবে বারবার এমন মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। উচ্চতায় ভ্রমণের আগে স্বাস্থ্য পরীক্ষা বা পর্যটকদের জন্য স্পষ্ট নির্দেশিকা না থাকায় উদ্বেগ বাড়ছে পর্যটন মহলে। বিশেষজ্ঞদের মতে, সান্দাকফুর মতো দুর্গম ও উচ্চতাসম্পন্ন এলাকায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ও সতর্কতা না থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)