advertisement

Rahul Arunodoy Banerjee Passes Away: রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করে দেহ আনার ব্যবস্থা করছেন, জানালেন অরূপ বিশ্বাস

Last Updated:

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম।

তৃণমূল নেতা অরূপ বিশ্বাস রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বসে রয়েছেন।
তৃণমূল নেতা অরূপ বিশ্বাস রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বসে রয়েছেন।
কলকাতা: তালসারিতে জীবনের শেষ শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ আর ফিরতে পারলেন না সেখান থেকে৷ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা।
ওখানে শ্যুটিং-এ সমুদ্রের সিন শেষ হয়ে গেছিল, তারপরও জলে ছিলেন রাহল৷ তিনি কিছুটা এগিয়ে গিয়েছিলেন৷ তারপর তলিয়ে যান অভিনেতা রাহুল৷
advertisement
রাহুলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া টলিউডে৷ স্ত্রী প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি৷ রাহুলে ছোট ছেলেও রয়েছে৷ পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
অন্যদিকে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বসে রয়েছেন। তিনি জানান যে, এই খবর বিশ্বাস করতে পারছেন না এই খবর। যত দ্রুত সম্ভব পরিবারের সঙ্গে বিশেষ করে রাহুলের শ্রী প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করে দেহ আনার ব্যবস্থা করছেন তাঁরা।
শুটিং ইউনিটের একটি সূত্রে খবর, তার পর একাই জলে নামেন রাহুল। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন । তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন।অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্যুটিং টিমে৷ তিনি জানান, ‘‘তিনটেয় প্যাক আপ হয়ে যায়। বেরিয়ে যান। কিছুক্ষণ পর জানতে পারেন, জলে ডুবে গিয়েছেন রাহুল। আধ ঘণ্টা পর খবর পান রাহুল মারা গিয়েছেন। কোনও ইনটক্সিকেসন (মাদক জাতীয় দ্রব্য গ্রহণ) ঘটনা ঘটেনি।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunodoy Banerjee Passes Away: রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করে দেহ আনার ব্যবস্থা করছেন, জানালেন অরূপ বিশ্বাস
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement