advertisement

Murshidabad News: মুর্শিদাবাদে হুলস্থুল! গঙ্গায় হুড়মুড়িয়ে পড়ল বিচারপতির গাড়ি, দীর্ঘ চেষ্টাতেও মিলল না হদিশ

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে গঙ্গায় তলিয়ে গেল এক বিচারপতির গাড়ি। দীর্ঘ চেষ্টার পরেও নদী থেকে গাড়িটি উদ্ধার করা যায়নি। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? জানুন

+
গঙ্গায়

গঙ্গায়  তলিয়ে যাচ্ছে আস্ত গাড়ি 

লালবাগ, তন্ময় মণ্ডল: ফের গাড়ি দুর্ঘটনা ভাগীরথী নদীতে। রবিবার দুপুরে লালবাগ সদরঘাট এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অসতর্কতার জেরে একটি চারচাকা গাড়ি সোজা গড়িয়ে পড়ে গঙ্গা নদীর জলে। অল্পের জন্য রক্ষা পেল বড়সড় দুর্ঘটনা। গাড়িতে ছিলেন জঙ্গিপুরের এক বিচারপতি (চিফ জাস্টিস) ও তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ঘাটের ঢালে দাঁড় করিয়ে রাখা ছিল, কিন্তু তাতে কোনও হ্যান্ড ব্রেক বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। আচমকাই গাড়িটি নিজে থেকেই প্রায় ৫০ মিটার গড়িয়ে গিয়ে সরাসরি নদীর জলে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ডুবে যায়। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই গাড়িতে চড়ে এসেছিলেন জঙ্গিপুরের এক বিচারপতি (চিফ জাস্টিস) ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা গাড়ি থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে ছিলেন এবং নৌকায় চড়ে এলাকা পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়েই ঘটে এই অপ্রত্যাশিত দুর্ঘটনা। সৌভাগ্যবশত, গাড়িতে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনকে খবর দেন। পরে উদ্ধারকার্য শুরু হলেও গাড়িটি পুরোপুরি জলের তলায় তলিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এমন ঢালু জায়গায় কোনও ধরনের সুরক্ষা ব্যারিকেড বা সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে হুলস্থুল! গঙ্গায় হুড়মুড়িয়ে পড়ল বিচারপতির গাড়ি, দীর্ঘ চেষ্টাতেও মিলল না হদিশ
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement