রাজ্য সরকারের তহবিল থেকে এই সড়কগুলি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। জানা গিয়েছে, নির্মীয়মাণ ছয়টি সড়কের মধ্যে চারটি সড়ক সাতালি ও মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এই সড়কগুলির উন্নয়নের দাবি জানানো হচ্ছিল।
advertisement
মেন্দাবাড়ি থেকে সাতালির রাস্তায় রয়েছে চারটি সরকারি বিদ্যালয়। এরমধ্যে দুটি প্রাথমিক এবং দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে। আবার এই রাস্তাটি জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগকারী রাস্তা। ছোট-বড় গাড়ির যাতায়াত রয়েছে রাস্তাটি দিয়ে। গত মাসে ১৫ দিনে সাতটি দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে দুর্ঘটনার শিকার হয়েছিল চার পড়ুয়া। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, “বিশেষ করে মেন্দাবাড়ি ও সাতালি এলাকার চারটি সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, ফলে সাধারণ মানুষদের পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হত। বর্ষাকালে সেই সমস্যা আরও বেড়ে যেত। নতুন সড়ক এলাকাবাসীদের দিতে পেরে আমরা খুশি।” এই সড়কগুলি তৈরি হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।





