Alipurduar News: ছেলেমেয়ে স্কুল গেলেই বুক কাঁপত বাবা-মায়ের, একই রাস্তায় ১৫ দিনে সাতটি দুর্ঘটনা! অবশেষে কোটি কোটি ব্যয়ে আমূল বদলে যাচ্ছে ছবি
- Reported by:Annanya Dey
- Published by:Nayan Ghosh
Last Updated:
Alipurduar News: দুর্ঘটনা প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছিল রাস্তার। স্কুল পড়ুয়ারা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছিল। ছেলেমেয়ে স্কুলে গেলেই দুশ্চিন্তায় থাকতেন অভিভাবকরা। অবশেষে তাদের দুশ্চিন্তার অবসান ঘটল। রাজ্য সরকারের অর্থে এই রাস্তাটি তৈরি হচ্ছে নতুন ভাবে।
কালচিনি, অনন্যা দে: এই রাস্তায় রয়েছে চারটি সরকারি বিদ্যালয়। দুর্ঘটনা প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছিল রাস্তার। স্কুল পড়ুয়ারা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছিল। ছেলেমেয়ে স্কুলে গেলেই দুশ্চিন্তায় থাকতেন অভিভাবকরা। অবশেষে তাদের দুশ্চিন্তার অবসান ঘটল। রাজ্য সরকারের অর্থে এই রাস্তাটি তৈরি হচ্ছে নতুন ভাবে। কালচিনি ব্লকে প্রায় ৪ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ছয়টি নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ।
রাজ্য সরকারের তহবিল থেকে এই সড়কগুলি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। জানা গিয়েছে, নির্মীয়মাণ ছয়টি সড়কের মধ্যে চারটি সড়ক সাতালি ও মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এই সড়কগুলির উন্নয়নের দাবি জানানো হচ্ছিল।
advertisement
advertisement
মেন্দাবাড়ি থেকে সাতালির রাস্তায় রয়েছে চারটি সরকারি বিদ্যালয়। এরমধ্যে দুটি প্রাথমিক এবং দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে। আবার এই রাস্তাটি জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগকারী রাস্তা। ছোট-বড় গাড়ির যাতায়াত রয়েছে রাস্তাটি দিয়ে। গত মাসে ১৫ দিনে সাতটি দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে দুর্ঘটনার শিকার হয়েছিল চার পড়ুয়া। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, “বিশেষ করে মেন্দাবাড়ি ও সাতালি এলাকার চারটি সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ ছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, ফলে সাধারণ মানুষদের পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হত। বর্ষাকালে সেই সমস্যা আরও বেড়ে যেত। নতুন সড়ক এলাকাবাসীদের দিতে পেরে আমরা খুশি।” এই সড়কগুলি তৈরি হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 10, 2026 8:07 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ছেলেমেয়ে স্কুল গেলেই বুক কাঁপত বাবা-মায়ের, একই রাস্তায় ১৫ দিনে সাতটি দুর্ঘটনা! অবশেষে কোটি কোটি ব্যয়ে আমূল বদলে যাচ্ছে ছবি









